চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটমহলে পুনর্বাসন বরাদ্দ নিয়ে মোদি-মমতার বিতর্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ছিটমহল বিনিময়ের উল্লাস শুরু হতে না হতেই এ নিয়ে নতুন বিতর্ক শুরু হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বাংলাদেশের ছিটমহলবাসীদের পুনর্বাসনে ৩ হাজার ৮ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো মোদী সরকার। কিন্তু এখন ৫০ কোটি টাকার বেশি দিতে পারছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই কারণেই নতুন বিতর্ক সৃষ্টি হয়।

বিষয়টি সমাধানের চেষ্টা করেন নরেন্দ্র মোদি নিজেই। কেন্দ্র আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে আগ্রহী বলে এরই মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীকে। এ মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলে তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী প্রধানমন্ত্রী।

Banglabid

আগে দিতে চেয়ে কেনো সিদ্ধান্ত বদল হলো সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, স্বাধীনতার ৬৮ বছর পরে ভারত ও বাংলাদেশের মধ্যে এই ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি হয়েছে। এর ফলে ১৪ হাজার ২১৪ জন ছিটমহলবাসী ভারতীয় নাগরিকে পরিণত হলেন। আর ৩৬ হাজার ২১ জন বাংলাদেশের ভূখণ্ডেই থেকে যাচ্ছেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, শুধুমাত্র ৯৭৯ জন বাংলাদেশ থেকে ভারতে ফিরতে চেয়েছেন। পুনর্বাসনের জন্য মাথাপিছু কেন্দ্র পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছিলো।

কেন্দ্রের যুক্তি, সবাই না এসে যদি শুধু ৯৭৯ জন আসেন, তা হলে কেন্দ্রই বা কেনো তিন হাজার কোটি দেবে? মাথাপিছু পাঁচ লক্ষ টাকা হিসেবে পুনর্বাসন বাবদ মোট খরচ ৫০ কোটি টাকার সামান্য কম।

Reneta

নতুন করে এই জট ক্ষুব্ধ করে তুলেছে মমতাকে। তিনি এতে বঞ্চনার গন্ধ পাচ্ছেন বলেও জানায় পত্রিকাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিটমহল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষ্প্রাণ ম্যাচেও আছে রোমাঞ্চের সুযোগ!

পরবর্তী

শ্রীলঙ্কা সফরে ভারতীয় খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবী নিষিদ্ধ

পরবর্তী

শ্রীলঙ্কা সফরে ভারতীয় খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবী নিষিদ্ধ

শ্রীলঙ্কা সফরে ভারতীয় খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবী নিষিদ্ধ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT