চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদের বোঝানো যাচ্ছে না, মাঠের পরিস্থিতি খুবই খারাপ: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
ঢাকা শহরে ছাত্রদের আন্দোলন, জনসমাগম ও পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে ছাত্রদের বোঝানো যাচ্ছে না। 

বর্তমানে মাঠের পরিস্থিতি খুব খারাপ বলেও জানিয়েছেন তিনি। বুধবার ১৯ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্টমন্ত্রণালয়ের সভাকক্ষে ডিএমপি কমিশনার এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ছাত্ররা কলেজের উপরের ভবন থেকে ইট মারছে। ব্যবসায়ীদের বোঝানো গেলেও ছাত্রদের বোঝানো যাচ্ছে না। ছাত্রদের গুলি করে বা শক্তি প্রয়োগ করে থামানো যাবে না। মাঠের পরিস্থিতি বেশ খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কর্মকর্তারা চেষ্টা করছেন।

Banglabid

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

নিউমার্কেট এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় অর্ধশত জনের আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে।

সংঘর্ষের ফলে রাজধানী বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Reneta

সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটার সময়ে দরদাম নিয়ে বিতর্কের জেরে দোকান কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।

রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এক পর্যায়ে তারা নিউ মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে দোকান কর্মচারীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাত দুইটার দিকে আরো টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষডিএমপি কমিশনারস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জরুরি ভিত্তিতে আইএমএফের কাছে আর্থিক সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা

পরবর্তী

সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী বরিশালের ফুটেজ দেখে গ্রেপ্তারির নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি'র রাজনৈতিক ভবিষ্যত প্রশ্নবিদ্ধ: কাদের

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT