চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড়া দামে ‘কেজিএফ ২’ এর বিদেশি সত্ত্ব বিক্রি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

‘কেজিএফ: চ্যাপ্টার টু’র বিপুল জনপ্রিয়তার প্রেক্ষিতে ৯০ কোটি রুপি দিয়ে এর হিন্দি স্বত্ব কিনেছেন এক্সেল এন্টারটেইনমেন্টের স্বত্ত্বাধিকারী ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি। আর এবার সামনে এলো বিদেশী স্বত্ত্ব বিক্রি নিয়ে খবর!

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, হিন্দি সত্ত্বর (রাইটস) মতো বিদেশি সত্ত্ব বিক্রিতেও চড়া দাম হাঁকিয়েছেন নির্মাতা ও প্রযোজক।

মূলত রকি সাগা নামে একটি বিদেশী বিতরণকারী সংস্থার (ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি) কাছে ‘কেজিএফ’ নির্মাতা ৮০ কোটি রুপি দাবি করেছেন। শুধু তাই নয়, প্রাথমিকভাবে নির্মাতা ১১ কোটি রুপি সংস্থাটির কাছ থেকে বায়না হিসেবে পেয়েছেন! বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবে সংস্থাটি।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর জন্য মুখিয়ে আছে ভারতবর্ষের মানুষ। গেল মাসের শুরুতেই মুক্তি পেয়েছে যার টিজার। যা দর্শকদের মাঝে আগ্রহ বাড়িয়ে তুলেছে আরো কয়েক গুন বেশি। ছবিটিতে দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে দেখা যাবে শ্রীনিধি শেঠিকে। সেই সাথে ছবিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডন সহ আরো অনেকে।

চলতি বছরের ১৬ জুলাই মুক্তি পাবে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ছবিটি। যেটি  ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্নড়কেজিএফ ২কেজিএফ চ্যাপ্টার টুটিজারট্রেলারবলিউডযশসঞ্জয় দত্তসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬

বরখাস্ত মেজর মোজাফফরের গ্রেপ্তারের পর জিয়া হত্যাকাণ্ড বিচারের নানাদিক

জুলাই ২৮, ২০২৬

প্রণোদনা বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের হাইমচরে প্রকৃত প্রান্তিক কৃষক

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT