চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার বিপক্ষে রূপকথার গল্প লিখে আগেররাতে ফাইনালের টিকিট কেটেছে লিভারপুল। পরের রাতে আরেকটি মহাকাব্য লিখে তাদের সঙ্গী হয়েছে টটেনহ্যাম হটস্পার। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আয়াক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনালের মঞ্চ গড়েছে হটস্পাররা।

লুকাস মৌরার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমির ফিরতি লেগে ৩-২ গোলে জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। আয়াক্স তাদের মাঠ থেকে প্রথম লেগে ১-০তে জিতে এসেছিল। অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে ফাইনালে গেল হটস্পাররা। সেখানে প্রতিপক্ষ আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মতো অল ইংলিশ ফাইনাল দেখতে যাচ্ছে ফুটবলবিশ্ব। ২০০৭-০৮ আসরে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ফাইনাল খেলেছিল। আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্ডা মেট্রপলিটানোয় হবে শিরোপার মীমাংসা।

ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বুধবার রাতে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় আয়াক্স। গোল করেন ম্যাথিয়াস ডি লিট। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুল করেন স্বাগতিকদের হাকিম জেইচ। সেই গোল শোধ দিতে দিতে বিরতি পার হয়ে যায় অতিথিদের।

ম্যাচের ৫৫ মিনিটে মৌরা প্রথম গোলটি করেন ডেলে আলির বানানো বলে। ৫৯ মিনিটে আবারও মৌরার ঝলক। দ্বিতীয় গোলটি এনে টটেনহ্যামকে উজ্জীবীত করে তোলেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ম্যাচে তখন ২-২ সমতা। দুই লেগ মিলিয়ে স্কোর ৩-২। এগিয়ে আয়াক্সই।

কিন্তু নাটক তখনও বাকি। সেটি গড়ায় যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তখন টটেনহ্যামকে উল্লাসে মাতান মৌরা। ডেলে আলির ক্রসে বল পেয়ে জাল খুঁজে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার সঙ্গে হটস্পারদের ফাইনালের টিকিটও এনে দেন।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেত্রী তমা খানের অস্বাভাবিক মৃত্যু

পরবর্তী

ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী
ওয়াজেদ মিয়া

ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

বিমান-উড়োজাহাজ-ছিটকে পড়া-তদন্ত কমিটি

ছিটকে পড়া বিমান: দেশে ফিরলেন ১৭ অপেক্ষমাণ যাত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT