চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে ভূমিকম্পের ভয়াল স্মৃতির স্মারক ‘হলিডে’

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৪:৫৩ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৫
বিনোদন
A A

নেপালের ভূমিকম্পের ঠিক একদিন আগে টেলিছবি ‘হলিডের’ কাজ শেষ করেন পরিচালক শাহরিয়ার নাজিম জয়। অক্ষত নেপালের ধুলিখেল ও নাগরকোটে শুটিং শেষে তারা সেখানেই অবস্থান করছিলেন। ২৫ এপ্রিল নেপালের ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে ‘হলিডে’র পুরো টিম। কিভাবে বেঁচে গেলেন তারা? কিভাবেই বা ফিরে এলেন লণ্ডভণ্ড নেপাল থেকে?

ভূমিকম্পের ভয়াল স্মৃতি নিয়ে পরিচালক ও জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই অনলাইনকে বললেন, আমরা যে লোকেশোনে ও যে রিসোর্টে কাজ করেছিলাম, সেগুলো এখন শুধুই স্মৃতি। ভূমিকম্পে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো নেপালের কিছু মানুষ আমাদের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু তারা তিনজন আজ বেঁচে নেই।

ভূমিকম্পের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া জয় বলেন, ভূমিকম্পের সময় বারবার মনে হয়েছে পুরো টিম নিয়ে ফিরতে পারবে তো! কখনো ভাবিনি দেশে ফিরে আসতে পারবো। মনে হয় মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি আমরা সবাই।

Banglabid

‘এখনো আমার চোখের সামনে ভেসে উঠে ভূমিকম্পের সেই দৃশ্যগুলো। রাতে ঘুমোতে গেলে এখনো ভূমিকম্পের কথা মনে করে মাঝে মাঝে আঁতকে উঠি।’ 

যে লোকেশনে কাজ করেছেন সেটা এখন শুধুই ধ্বংসস্তুপ। ওই লোকেশেনের কথা মনে করে জয় বলেন, নেপালের মতো এমন সুন্দর জায়গায় আমরা শুটিং করেছি। সেই জায়গাগুলো হয়তো এখন আর নেই। কিন্তু একদিকে ভেবে ভালো লাগছে যে এই টেলিছবির মধ্য দিয়ে সারাজীবন বেঁচে থাকবে সুন্দর ওই জায়গাগুলো।

জয় আশাবাদী দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পাবে ‘হলিডে’। কারণ দর্শক শেষবারের মতো নেপালের সেই সুন্দরতম জায়গাগুলো দেখতে পাবেন যা এখন ধ্বংসাবশেষ।

Reneta

ইমপ্রেস টেলিফিল্মের টেলিছবি ‘হলিডে’তে জয়ের পাশাপাশি অভিনয় করেছেন রুনা খান, শাহাদাৎ হোসেন, কল্যাণ কোরাইয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালাহ উদ্দিনকে যেমন দেখলেন বাংলাদেশী পর্যটক

পরবর্তী

টয়োটা ও নিশান বাজার থেকে ৬৫ লাখ গাড়ি তুলে নিচ্ছে

পরবর্তী

টয়োটা ও নিশান বাজার থেকে ৬৫ লাখ গাড়ি তুলে নিচ্ছে

রাজস্থানী নবাব কন্যার কল্যাণে পা ফিরে পাচ্ছেন ৯০০ মানুষ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT