চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখ এবার ভারত-পাকিস্তান হকি মহারণে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের দুই হকি খেলোয়াড়ের ছবি, চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো খেলার ময়দানে, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম আবহ। বাড়তি উত্তেজনা। দুই প্রতিবেশীর মহারণ এবার হকি টার্ফে। পরিস্থিতি এবারও ব্যতিক্রম নয়। রোমাঞ্চের খোঁজে বাড়তি উত্তাপের পিপাসু চোখ ঢাকায় তাক করা সকলের।

শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের আরেকটি মহারণ মাঠে গড়াবে।

ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ ছড়িয়ে ছিল আগেরদিনের সংবাদ সম্মেলনেও। দুই দলের কোচ-অধিনায়কের মুখে যদিও একটাই কথা- অন্য দলগুলোর সঙ্গে খেলার মতোই এটি আরেকটি ম্যাচ মাত্র।

Banglabid

প্রথমে সংবাদ মাধ্যমের সামনে আসেন ভারত দলের কোচ। গ্রাহাম রিড বলে গেলেন, ‘টুর্নামেন্টে দলগুলো ২-১টি করে ম্যাচ খেলেছে, তাই সার্বিকভাবে মূল্যায়ন এটুকুতে করা যায় না। পাকিস্তানের হকির ইতিহাস দারুণ। তাদের বিপক্ষে সেরাটা দিয়েই খেলব, এই নিশ্চয়তা দিতে পারি।’

ভারত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দল, পাকিস্তান ২০১৮ এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক ম্যাচের ভেতর নেই। এরপরও ফেভারিট প্রশ্ন এড়িয়ে গেলেন অধিনায়ক মানপ্রীত সিং, ‘তারা নিজ দেশে ক্যাম্প করে ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আশা করি ভালো ম্যাচ হবে। আমরা সেরাটা দিয়েই খেলব।’

বাংলাদেশের বিপক্ষে ৯-০ গোলের জয়, পাকিস্তানের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস যোগাতে পারে ভারতকে। মানপ্রীত বললেন, ‘আমরা ভালো একটা ম্যাচ খেলেছি। প্রথম দুই কোয়ার্টারে তারা রক্ষণে ভালো করেছে। একের পর এক আমাদের পেনাল্টি কর্নার তারা রুখে দিচ্ছিল। আমরা প্রথম দুই গোল পাওয়ার পর মোমেন্টাম ভেঙে যায়।’

Reneta

‘আগামীকালের ম্যাচকে আরেকটি ম্যাচ হিসেবেই দেখছি। হকি আসলে ভীষণ দ্রুতগতির খেলা। যারা সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারবে, তারাই এগিয়ে যাবে।’

ভারতের পর প্রশ্নের উত্তর দেয়ার পালা আসে পাকিস্তানিদের। দলটির অধিনায়ক ওমর ভুট্টো বলে গেলেন, ‘এটা আর অন্য যেকোনো ম্যাচের মতোই। যখন আমরা কোনো ম্যাচ খেলি, সেখানে যে প্রতিপক্ষ থাকে তাদের বিপক্ষে খেলতে হয়, এখানেও তাই। আমরা দুইবার অলিম্পিক কোয়ালিফাই করতে পারিনি, আমাদের কিছুটা গ্যাপ রয়ে গেছে।’

প্রতিপক্ষ ভারত দল সম্পর্কে অধিনায়ক উমরের মত, ‘তারা সম্প্রতি অলিম্পিক খেলেছে, সেখানে ব্রোঞ্জ জয় করেছে, সুতরাং তারা একটা ভালো দল। আমরা নিজেদের সেরাটাই তাদের বিপক্ষে দেয়ার চেষ্টা করব।’

‘জানি আমরা কী করব। আমরা আমাদের মন ও প্রাণ দিয়েই খেলব। আমরা সর্বোচ্চটা দিয়েই খেলব। চেষ্টা করব তাই করতে যা আমাদের করার কথা। আরেকটা ব্যাপার হল, টেকটিক্যাল এবং টেকনিক্যাল বিষয়ে ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রগুলোতে ভালো করার চেষ্টা করব।’ শেষে যোগ করে যান পাকিস্তানের কোচ সিগফ্রিড আইকমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় দিবসে পরিদর্শন বইতে লেখা প্রধানমন্ত্রীর অনুভূতি

পরবর্তী

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে বিজয়ের ৫০ বছর উদযাপন

পরবর্তী
বাংলাদেশ দূতাবাসে বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে রঙিন অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে বিজয়ের ৫০ বছর উদযাপন

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপি-স্কুল হকির মতো চর্চায়ও নেই জাতীয় দল

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT