চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখের ইশারায় যন্ত্রসঙ্গীত বাজানো প্রতিবন্ধী যুবকের কথা (ভিডিও)

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৭:০৩ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

শারীরিকভাবে পিছিয়ে থাকা কোনো ব্যক্তি যখন ইচ্ছাশক্তির বলে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যায়, তাকে বাহবা না দিয়ে কোনো উপায় থাকে না। এমনই প্রশংসার দাবিদারদের একজন হলেন ব্র্যাডলি ওয়ারউইক। ২১ বছর বয়সী ব্র্যাডলি ছোটবেলা থেকেই সঙ্গীত ভালোবাসতেন খুব। ইচ্ছে ছিলো সঙ্গীতচর্চা করে একে পেশা হিসেবে গ্রহণ করার। কিন্তু কপালদোষে অল্প বয়সেই আক্রান্ত সেরিব্রাল প্যানসি রোগে।

‘সেরিব্রাল প্যানসি’ স্নায়ুতন্ত্রের এক ধরণের রোগ; যার কারণে ছোটবেলা থেকেই চলাফেরায় সমস্যা দেখা দেয়। এক সময় আক্রান্ত ব্যক্তির নড়াচড়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়।

তাই ইচ্ছা এবং প্রতিভা থাকা স্বত্ত্বেও ব্র্যাডলি সঙ্গীত বাজাতে পারতেন না। সবসময় এক ধরণের আশঙ্কায় ভুগতেন যে, এই রোগ মিউজিশিয়ান হিসেবে তার ক্যারিয়ার গড়ে তোলার পথে চরম বাধা। কারণ যে নড়তে পারে না, সে বাদ্যযন্ত্র বাজাবে কী করে? সুরই বা তৈরি করবে কীভাবে?

Banglabid

ব্র্যাডলির এই দুঃসময়ে ত্রাণকর্তা হিসেবে এগিয়ে আসে আধুনিক প্রযুক্তি। হাত-পা নাড়াতে না পারলে কী হয়েছে? চোখ তো নাড়াতে পারেন? সেই চোখ দিয়েই প্রতিভাধর ব্র্যাডলি তুলবেন সুরের মূর্ছনা!

দু’বছর আগে ব্র্যাডলি ‘আইকীজ’ নামের এমন এক সফটওয়্যার প্রযুক্তির সন্ধান পান, যা বিশেষ সেন্সরের মাধ্যমে তার চাহনি ও চোখের ইশারার ভিন্নতা সনাক্ত করতে পারে এবং সামনের মনিটরে তিনি বাদ্যযন্ত্রের কোন ‘কী’র দিকে তাকিয়ে আছেন তা টের পেয়ে ঠিক সেটাই বাজাতে পারে।

নতুন এই সফটওয়্যার ব্যবহার করে ব্র্যাডলি গতবছর একটি সঙ্গীত প্রতিযোগিতায় অডিশন দিতে যান। তার সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারকরা তাকে অংশ করে নেন সাউথ ওয়েস্ট ওপেন ইউথ অর্কেস্ট্রায়। কোনো না কোনো ধরণের শারীরিক অক্ষমতা সম্পন্ন তরুণদের নিয়ে ব্রিটেনের প্রথম আঞ্চলিক সঙ্গীতদল এটি।

Reneta

ব্র্যাডলি বলেন, ‘সঙ্গীত আমাকে শান্তি দেয়, ভেতরটা খুশিতে ভরে তোলে। গানের কথা আর সুর আমাকে সেসব মানুষগুলোর কথা মনে করিয়ে দেয় যারা আমার মনের খুব কাছের। আমি মিউজিশিয়ান হিসেবেই ক্যারিয়ার গড়তে চাই।’

ব্র্যাডলি বর্তমানে গ্লাউস্টারশায়ারের স্ট্রাউডে অবস্থিত সেইন্ট মার্টিন কলেজে পড়াশোনা করছেন। বিশেষ ধরণের সমস্যাগ্রস্ত তরুণ-তরুণীদের জন্য সেখানে শিক্ষাগ্রহণের বিশেষ ব্যবস্থা আছে।

সঙ্গীতচর্চার পাশাপাশি কথা বলা এমনকি ইমেইল পাঠানোর কাজেও ব্র্যাডলি আইকীজ ব্যবহার করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সফটওয়্যার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুলে হামলা চালিয়ে গুলিবিদ্ধ ‘তলোয়ারবাজ’

পরবর্তী

বিনা দোষে ৯ বছর জেল খেটে আবার স্কুলে

পরবর্তী

বিনা দোষে ৯ বছর জেল খেটে আবার স্কুলে

দাতাদের শর্ত চাপিয়ে দেয়ার দিন শেষ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT