চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসি পরিস্থিতি ‘হট’: লুকাকু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইন্টার মিলানের দুর্দান্ত রোমেলু লুকাকু চেলসিতে বড্ড ফ্যাকাসে। রেকর্ড অর্থে ব্লুজদের ডেরায় ফিরে নিজেকে হারিয়ে খুঁজছেন। বেলজিয়াম স্ট্রাইকার চোট এবং ফর্মহীন সময়ে পুরনো ক্লাবের বন্দনায় মেতে জড়িয়েছেন বিতর্কে। সেটার পরিধিও দৈর্ঘ্যে-প্রস্থে বেড়েছে অনেকখানি। লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জায়গা পাননি একাদশে। কোচ টুখেলের পরিকল্পনায় ভবিষ্যৎ নিয়েও উঠে গেছে প্রশ্ন!

মাঠে-বাইরে ভুগতে থাকা রোমেলুর ঝামেলা শুরু ইতালিতে দেয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে। সেখানে বর্তমান ক্লাব এবং কোচের সমালোচনায় মেতেছিলেন। পুরনো ক্লাবে ফিরে যাওয়ার আকুতিও জানিয়েছেন। অসময়ে মিলান ছাড়ায় ক্লাবটির সমর্থকের কাছে ক্ষমা চান। সাক্ষাৎকারটি ভালোভাবে নেননি চেলসি বস। লুকাকুকে শাস্তি দিয়েছেন হাতেনাতেই।

এভারটনের সাবেক সতীর্থ ও বন্ধু টিম হাওয়ার্ডকে চেলসির সঙ্গে নিজের বর্তমান অবস্থা কথা জানিয়েছেন লুকাকু। মেসেজে ক্লাব এবং নিজের মাঝের পরিস্থিতিকে ‘হট’ বলেছেন। সোমবার কোচ টুখেলের সঙ্গে আলোচনায় বসার কথাও এসেছে।

Banglabid

‘বেশিকিছু বলতে পারছি না। পরিস্থিতি গরম। সোমবার আরেকটি মিটিং আছে। এরপর বিস্তারিত জানাব।’

প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে ব্লুজরা। মৌসুমে দারুণ শুরু পেলেও মাঝ সময়ে ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারিয়েছে। শিরোপার লক্ষ্যে লিভারপুলের সঙ্গে লড়তে হচ্ছে দুই বা তিন নম্বর জায়গা নিশ্চিতে। ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে অনেকটা ধরাছোঁয়ার বাইরে ম্যানসিটি। এমন অবস্থায় লুকাকুর ঘটনা নিজেদের লক্ষ্যে বাধা হচ্ছে, ক্লাবের পরিবেশে ঝামেলা পাকাচ্ছে বলে মনে করছেন চেলসি বস টুখেল।

লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লুকাকুর না থাকটা অনেকটা নিশ্চিত ছিল। কাণ্ডহীন ‘সাক্ষাৎকার’ তো বটে, লুকাকুর সাম্প্রতিক ফর্মও এজন্য দায়ী। ১১৫ মিলিয়নে চেলসিতে ফেরার পর প্রিমিয়ার লিগে জালের দেখা পেয়েছেন মোটে পাঁচবার। তবে এই ম্যাচে লুকাকুকে বাদ দেয়ার কারণ অন্য।

Reneta

লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের আগে চেলসি বস বলেন, ‘ব্যাপারটা বড় হচ্ছে, ম্যাচের নিকটে হওয়ায় সমস্যা মনে হয়েছিল। ম্যাচের প্রস্তুতি রক্ষার স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি। সে কারণেই ম্যাচে ছিলেন না লুকাকু।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেলজিয়ামমিলানলিড স্পোর্টসলিভারপুললুকাকু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিচের সারির দলগুলোর বিপক্ষে দুর্বল রিয়াল!

পরবর্তী

গণআন্দোলনের মুখে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পরবর্তী

গণআন্দোলনের মুখে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

২৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT