চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা ছন্দে সেই উহান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের কোন শহরের লোকেরা সবচেয়ে আনন্দে ও হাসিখুশী থাকতে ভালোবাসে? ২০১৮ সালের সমীক্ষায় এই উত্তরে এক নম্বর হয়েছিল উহান।

করোনাভাইরাসের আঁতুরঘর টানা ৭৬ দিন লকডাউন থাকার পর আবারও চেনা ছন্দে ফিরেছে উহান।

শহর আবার নিজস্ব মেজাজে, নিজের ছন্দে। উহান প্রমাণ করেছে এভাবেও ফিরে আসা যায়। গত এক বছরের মর্মান্তিক স্মৃতিগুলো হাতড়ে যাচ্ছে উহানের বাসিন্দারা।

Banglabid

সংবাদ সংস্থা রয়টার্স এক রিপোর্টে সম্প্রতি উল্লেখ করেছে উহানে রাস্তায় গাড়ি এবং লোক গিজগিজ করছে। দোকান, বাজার, শপিং মল, বার, পর্যটন কেন্দ্র সব খোলা। বহু পরিবার পিকনিকে ব্যস্ত সময় পার করছে।

সেখানকার মানুষদের করোনাকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছে রয়টার্সের প্রতিবেদক।

উহানে লক ডাউনে ভলেন্টিয়ারের কাজ করে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেন অ্যান জুনমিং।

Reneta

লকডাউনের দিনগুলো স্মরণ করে তিনি রয়টার্সকে বলেন: সত্যি বলতে এ বছর উহানের রাস্তায় প্রাণী ছাড়া কোন মানুষ ছিল না। লকডাউনে কাজের প্রচুর চাপ ছিল, মাত্র এক বেলা খাবার খেতাম। চোখের সামনে পরিচিত অপরিচিতদের মৃত্যু দেখেছি। করোনার সংকট কাটিয়ে বিশ্বাস করি উহান ২০২১ সালে সমৃদ্ধি অর্জন করবে।

উহানের ম্যাড র‌্যাট ব্যান্ডের রিড গিটারিস্ট ঝাং সিংঘাও জানান, লকডাউনের দিনগুলিতে তিনি খুব বিরক্তবোধ করেছেন। কিছু গান লেখার চেষ্টা করেছেন, কারণ গান তার মনে প্রশান্তি বয়ে আনে।

ঝাং বলেন, সেই সময়গুলোতে টিভিতে বিশ্বের করোনা পরিস্থিতির আপডেট নিতাম। আমাদের এখনো সতর্ক থাকতে হবে। ভাইরাসকে অবহেলা করার সুযোগ নেই।

উহানের ব্যবসায়ী ডুয়ান লিং-এর স্বামী ফ্যাং ইউসুন, চিকিৎসক হিসেবে সেবা দেবার সময় কোভিডে আক্রান্ত হন।

ডুয়ান জানান, ওই দিন আমার জন্মদিন ছিল, আমার স্বামী হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। সব মিলিয়ে আমরা এখন আছি, আশা করছি নতুন বছরে আমাদের ফুটফুটে একটি সন্তান পৃথিবীতে আসবে।

উহানে জাপানি রেস্টুরেন্টের মালিক লাই উন বলেন, বর্তমানের সময়গুলো খুব দ্রুত যাচ্ছে। মনেই হচ্ছে না এতোবড় মহামারীর মধ্যে আমরা ছিলাম। বর্তমানে জমজমাট, সবকিছু খোলা, ব্যবসা বাণিজ্য ভালো চলছে।

তিনি জানান, করোনার কারণে আমাদের অ্যান্টি বডি সৃষ্টি হয়েছে যা কিনা খুবই গুরুত্বপূর্ণ।

২০১৯ সালের শেষ দিকে অজানা এক মরণ ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে। ওই বছরের ৩১ ডিসেম্বর প্রদেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় মরণ ব্যাধিটি কোভিড-১৯।

ভয় আর মৃত্যুপুরীতে পরিণত হওয়া উহানে র‌্যাপিড টেস্টের মাধ্যমে ১ কোটি ১০ লাখ জনগণের করোনা টেস্ট করানো হয়।

এখন পর্যন্ত উহানে ৫০ হাজার ৩৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৪৭১। মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন।

এখনো উহানের হাসপাতালগুলোয় জরুরি সেবা দিয়ে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উহানকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT