চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চূড়া ছুঁয়ে থামলো ভারত

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৪:০৩ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

মুশফিকের মুখটা দেখে বোঝা গেল যন্ত্রণার পরিমাণ কতখানি। মাঠ ছাড়ার সময় টিভি ক্যামেরায় স্পষ্ট ফুটে উঠলো তার মনের ঝড়। প্রতিপক্ষ ৬৮৭ রান করে ইনিংস ঘোষণা করলে মুখটা এর চেয়ে ভালো হওয়ার কথা নয়!

ভারতীয় অধিনায়ক ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চূঁড়ায় ওঠান। আগেরদিন বিজয় করেছিলেন শতক। ঋদ্ধিমানের (১০৬*) শতকের জন্য অপেক্ষা করছিলেন কোহলি। সেটা হতেই ড্রেসিংরুম থেকে ইনিংস ঘোষণার বার্তা পাঠান। বাংলাদেশের বিপক্ষে ভারতের এটিই সর্বোচ্চ সংগ্রহ।

এই নিয়ে ভারত টানা তিন ইনিংসে ৬০০’র বেশি রান তুললো। টেস্ট ইতিহাসে এই কীর্তি অন্য কোনো দলের নেই।

Banglabid

কোহলি ১১১ রানে অপরাজিত থেকে শুক্রবার মাঠে নেমেছিলেন। থেমেছেন ২০৪ রানে। রাহানের সঙ্গে ২২২ রানের জুটি গড়েছেন। এই নিয়ে টানা চার সিরিজে দ্বিশতকের রেকর্ড গড়লেন কোহলি। এর আগে টানা তিন সিরিজে এই কীর্তি গড়েছিলেন স্যার ডন ব্রাডম্যান এবং রাহুল দ্রাবিড়।

সকালে তাসকিনের ওভারের পর সাকিবকে ডাকেন মুশফিক। এই দুই ওভারে আটটি বল খেলেন বিরাট কোহলি। তখন শর্ট লেগে মুমিনুলকে রাখা হয়। মিডঅনে রিয়াদ। কোহলি একবার ব্যাকফুটে লাফিয়ে ওঠা বলে ডিফেন্স করতে যেয়ে এদিক-ওদিক করে ফেললেন। ওই ‘ভুল’টা ছাড়া আর কোনো সুযোগ দেননি ভারত অধিনায়ক। ২৩৯ বলে ২৪টি চারের সাহায্যে ইনিংস সাজিয়ে থেকেছেন। এদিন লাঞ্চে যাওয়ার সময় ১৯১ রানে ছিলেন তিনি।

এর আগে রাহানেকে শর্টকাভারে দেখার মতো এক ক্যাচে সাজঘরে পাঠান মিরাজ।

Reneta

বৃহস্পতিবার ৩৫৬ রানে দিন শেষে করেছিল ভারত। প্রথম দিনে বাংলাদেশের বোলাররা প্রথম ১৫ ওভার পর্যন্ত ছন্দেই ছিলেন। ওই সময় পর্যন্ত ঠিক জায়গায় বল পড়ছিল। বেশ কয়েকটি ডেলিভারি পূজারা-বিজয়ের ব্যাটের কানা ছুঁয়ে যায়। একটি রান-আউটের সুযোগও হাতছাড়া হয়। দুটি ক্যাচের সম্ভাবনা জাগে। বড় ম্যাচে এই সব সুযোগ কাজে লাগাতে না পারলে ফলাফল ভয়ঙ্কর হয়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল ঠিক সেটাই হয়। সেটার খেসারত দিতে হয় দ্বিতীয় দিনেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT