চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
১০:৪৭ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৯
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
চুয়াডাঙ্গা-বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা গ্রামে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যকার গোলাগুলিতে রোকন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গ্রামের একটি বাঁশবাগানে এই গোলাগুলির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, নিহত রোকন মাদক ব্যবসায়ী ও ডাকাত।

ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি, দু’টি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দু’টি রামদা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

Banglabid

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকার একটি বাঁশবাগানে দুই দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে, এমন খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক মিল্টনের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

প্রায় আধঘণ্টা ধরে গুলি বিনিময়ের পর মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রোকন নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় এবং ওই ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি, দু’টি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দু’টি রামদা উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ রোকনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে করা সেখানকার কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।

Reneta

ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, নিহত রোকনের বিরুদ্ধে মাদক কারবার ও চোরাচালানের ৪টি, ডাকাতি ৩টি, অপহরণ ১টি, চাঁদাবাজির ১টিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুয়াডাঙ্গাবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু: আক্রান্তদের ৯২ শতাংশই সুস্থ হয়ে ফিরছে

পরবর্তী

যে ভাষা রক্ষা করতে ৫০০ বছরের যুদ্ধ

পরবর্তী

যে ভাষা রক্ষা করতে ৫০০ বছরের যুদ্ধ

ব্রেক্সিট-ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রেক্সিট চুক্তি করতে নতুন চেষ্টার প্রতিশ্রুতি জনসনের

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT