চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত সাদেক বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকাই ছবির শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চু। বাদ মাগরিব জানাজা শেষে রাজধানির খিলগাঁও তালতলা কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

এদিন বিকেলে শিল্পী সমিতির তত্ত্বাবধানে সাদেক বাচ্চুর মরদেহ আল মারকাজুলে গোসল করানো হয়। তালতলা কবরস্থান সংলগ্ন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সাধারণত চলচ্চিত্রের কোনো অভিনেতার মৃত্যু হলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে নিয়ে আসা হয়। কিন্তু সাদেক বাচ্চুর করোনা থাকায় তাকে এফডিসিতে আনার অনুমতি পায়নি শিল্পী সমিতি। তবে এই অভিনেতার মৃত্যুর পর থেকেই সার্বক্ষিণক সহায়তায় জায়েদ খানসহ শিল্পী সমিতির প্রতিনিধিরা রয়েছেন।

৫০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সাদেক বাচ্চু বেতার, নাটক, চলচ্চিত্র, সর্বত্র কাজ করেছেন। তবে নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে সাদেক বাচ্চুর। এ ছবির পর তার নাম মাহবুব আলম থেকে হয়ে যাবে সাদেক বাচ্চু।

খলনায়ক ছাড়াও নানামুখী চরিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। তার অভিনীত সর্বশেষ ছবি ‘বিদ্রোহী’। সাদেক বাচ্চু তার অভিনয় ক্যারিয়ারে স্বীকৃতিস্বরূপ অসংখ্য সম্মাননার পাশাপাশি ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’–এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ট্যাগ: চিরনিদ্রাজায়েদ খানলিড বিনোদনশিল্পী সমিতিসাদেক বাচ্চু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আরও কমেছে

পরবর্তী

সীমান্তে মিয়ানমার বাহিনীর ধৃষ্টতা

পরবর্তী

সীমান্তে মিয়ানমার বাহিনীর ধৃষ্টতা

করোনাভাইরাস: অক্টোবর-নভেম্বরে ইউরোপে মৃত্যু বাড়ার শঙ্কা

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT