চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়িকা পরীমনি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২১
- সেমি লিড, অপরাধ, বিনোদন
A A
চিত্রনায়িকা পরীমনি আটক সংক্রান্ত ছবি, বিভিন্ন বোতল ও সামগ্রী দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকের পর তাকে র‍্যাব-১ কার্যালয়ে নেওয়া হচ্ছে।

আজ বুধবার সন্ধ্যায় তার বনানীর বাসায় প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করা হয়।

পরীমনিকে আটকের বিষয়টি র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম নিশ্চিত করেন।

Banglabid

র‍্যাবের একটি সূত্র জানায়, পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

আজ বিকেলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আল মঈন চ্যানেল আই অনলাইনকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমনির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে ফেসবুক লাইভে এসে পরীমনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Reneta

পরীমনি বনানী থানায় যোগাযোগ করেছেন বলেও লাইভে জানান। সেখান থেকে ফোর্স পাঠানোর কথা বলা হয়েছে। ‘কিন্তু তারা এখনও এসে পৌঁছায়নি’ লাইভে বলেন পরী।

গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সেই অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেপ্তারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরীমনি আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের চাই ১২২ রান

পরবর্তী

করোনা মোকাবেলায় ব্র্যাকের সঙ্গে যুক্ত হলো নয়টি বেসরকারি ব্যাংক

পরবর্তী
বৃদ্ধা নারী মুখে মাস্ক পরে সচেতনতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় ব্র্যাকের সঙ্গে যুক্ত হলো নয়টি বেসরকারি ব্যাংক

বাংলাদেশি ব্যক্তি sunglasses পরা, সবুজ প্রকৃতি পেছনে, casual পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি’র প্রক্টর পদে বহাল থাকবেন ড. মোস্তফা কামাল

সর্বশেষ

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

হাসপাতালে ভর্তি পুণম ধিলন, কী হলো অভিনেত্রীর?

আগস্ট ২২, ২০২৬

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT