চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিতা বাঘের ভয়ে বিমান চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
অদ্ভুতুড়ে
A A

নেপালের ব্যস্ত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে কিছু সময়ের জন্য স্তব্ধ করে দিয়েছিল এক চিতাবাঘ! বিমান নিয়ে নামার সময় পাইলট রানওয়েতে চিতা বাঘ দেখতে পেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে তৎক্ষণাৎভাবে তা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানালে বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়, যা স্থায়ী হয় প্রায় আধা ঘণ্টা। পরে অবশ্য চিতাবাঘের কোন খোঁজ পাওয়া যায়নি।

বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, বিমানচালকের কাছ থেকে খবর পাওয়ার পরই বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু অনেক তল্লাশি চালিয়েও চিতাবাঘ বা সমগোত্রীয় কোনও প্রাণীর খোঁজ মেলেনি।

এই ঘটনায় কোনও ফ্লাইট বাতিল না হলেও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। কারণ অনেক বিমানই এর ফলে দেরিতে চলেছে।

এই সময় এভারেস্টে যাওয়ার জন্য প্রচুর বিদেশি যাত্রীর ভিড় থাকে নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তারাই।

তবে প্রেমনাথ আরও জানিয়েছেন, এমন ঘটনা এই প্রথম নয়। মাস খানেক আগেও বিমানবন্দরের রানওয়েতে একটি চিতাবাঘ দেখা গিয়েছিল। ত্রিভুবনের পাশেই রয়েছে জঙ্গল। এ প্রাণিটি সেই আগের অতিথিও হতে পারে।

ট্যাগ: নেপাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিইউ: শেষ হলো দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন

পরবর্তী

পাহাড়ী ঢলে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

পরবর্তী

পাহাড়ী ঢলে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ড্যানিয়েল ক্রেগ

ড্যানিয়েল ক্রেগই ‘জেমস বন্ড’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT