চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসা সেবাখাতে এমন ভয়াবহ চিত্র কাম্য নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৩ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই দেশের স্বাস্থ্যখাতের তথা হাসপাতলগুলোর বেহাল অবস্থা বের হয়ে আসতে থাকে। ভুয়া ডাক্তার, ভুয়া পরীক্ষা, লাইসেন্সবিহীন কার্যক্রমসহ নানা অবস্থা সবাইকে চিন্তিত করে তুলেছে। গণমাধ্যমে প্রকাশের পর থেকে স্বাস্থ্য বিভাগ চাপের মুখে থেকে নানা তদারকি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। অনিয়ম পেয়ে নানাধরণের দণ্ডসহ সিলগালা করেছে অনেক হাসপাতাল-ক্লিনিক।

এতোকিছুর পরও থেমে নেই চিকিৎসা সেবাখাতের অনিয়ম, মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় প্রতিদিনই নানা অনিয়ম ফুটে উঠছে দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে সেই হাসপাতালের স্টাফদের হাতে নিহত হয়েছেন একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা। ঘটনার পরে বের হয়ে আসে ওই হাসপাতালটি অনুমোদনহীন। রাজধানীর আদাবরের ‘মাইন্ড এইড’ নামের ওই হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে। আনিসুল করিমকে হত্যার অভিযোগে গতকাল সোমবার রাতে তাঁর বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ভয়াবহ বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

একটি হাসপাতালে একজন রোগী ভর্তি হন সুস্থ হবার জন্য। কিন্তু সেখানে গিয়ে চিকিৎসার নামে হয়রানির পাশাপাশি যদি প্রাণ হারাতে হয়, এরচেয়ে ভয়াবহ পরিস্থিতি আর কী হতে পারে? হাসপাতালের নামে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্তরা কী করছে, তারও প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

মন্ত্রণালয়সহ নানা বিভাগের সামনে যখন এধরণের প্রশ্ন ওঠে, তখন তারা বাজেট স্বল্পতা নয়তো জনবল সঙ্কটের কথা বলে দায়িত্ব এড়ায়। আবার হাসপাতালের উদ্যোক্তাদের অভিযোগ, তারা বহু বছর আগে নিবন্ধনের আবেদন করলেও অজ্ঞাত কারণে বন্ধ আছে। এরকম ঠেলাঠেলি ও দায়িত্ব এড়ানোর পরিস্থিতি দূর করা একান্ত জরুরি। দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণের আস্থা ফিরিয়ে আনতে না পারলে বা হাসপাতাল-ক্লিনিকগুলোকে নিয়মের মধ্যে আনতে না পারলে দেশে সঙ্কটময় পরিস্থিতি তৈরি হবে বলে আমরা মনে করি।

দেশের চিকিৎসা খাতে অটোমেশন আনা, মনিটরিং ও লাইসেন্সিং ব্যবস্থা কার্যক্রমে গতি বাড়ানোসহ নানা পদক্ষেপ নেবার বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ মনোযোগ প্রয়োজন।

ট্যাগ: এএসপিকে পিটিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ সেনাবাহিনীকে ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার ভারতীয় সেনাবাহিনীর

পরবর্তী

করোনা ভ্যাকসিনে আশাজাগানিয়া এক তুর্কি অভিবাসী দম্পতির গল্প

পরবর্তী

করোনা ভ্যাকসিনে আশাজাগানিয়া এক তুর্কি অভিবাসী দম্পতির গল্প

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর স্নেহধন্য হুমায়ুন রশীদ চৌধুরী

সর্বশেষ

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT