চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক নাজনীনসহ দুই হত্যায় আমিনুলের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০২১
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

চিকিৎসক নাজনীন আক্তার ও তার গৃহকর্মীকে হত্যার মামলায় নাজনীনের স্বামীর ভাগ্নে (বোনের ছেলে) আমিনুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

আসামির করা জেল আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ সোমবার এই রায় দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এবিএম বায়েজীদ। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

Banglabid

এই মামলার বিবরণ থেকে জানা যায়, ‘ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীমের বোন চিকিৎসক নাজনীন আক্তার। আর নাজনীনের স্বামী আফসারুজ্জামান। যিনি তার বড় বোনের ছেলে আমিনুল ইসলামকে লেখাপড়া করানোর জন্য তাদের ঢাকার বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে আমিনুলকে ভর্তি করা হয় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে। ২০০৫ সালের ৭ মার্চ নাজনীনকে তার বাসায় কুপিয়ে হত্যা করে ভাগ্নে আমিনুল। এদৃশ্য দেখে ফেলায় গৃহকর্মী পারভীন আক্তার পারুলকেও কুপিয়ে হত্যা করা হয়। এরপর প্রথমে বগুড়া এবং পরে ফরিদপুরে গিয়ে শরিফুল ইসলাম নাম নিয়ে দিনে ৫০ টাকা পারিশ্রমিকে এক বাড়িতে কাজ নেন। এভাবে আত্মগোপনে থাকা অবস্থায়ই ডিবি পুলিশ আমিনুলকে গ্রেপ্তার করে।

এরপর হত্যাকাণ্ডের বিষয়ে আমিনুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে এই হত্যা মামলায় ২০০৮ সালের ২৯ মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আমিনুলকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আমিনুল। সে আপিল ও ডেথ রেফারেন্সর শুনানি নিয়ে হাইকোর্ট আমিনুলের মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৩ সালের ১০ অক্টোবর রায় দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরে জেল আপিল করে আমিনুল। সেই জেল আপিল আজ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীচিকিৎসকমৃত্যুদণ্ডসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT