চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার পথে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আবারও চোট পেয়েছেন নেইমার। এই চোটের কারণে আগামী চার সপ্তাহের জন্য ফুটবল থেকে ছিটকে যেতে পারেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে দলের মূল তারকাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ব্রাজিলিয়ান কোচ টিটের।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্তানবুল বাসাকশায়ের ম্যাচে কুঁচকিতে চোট পান নেইমার। স্ক্যান করানোর পর তার বাঁ পায়ের অ্যাডাক্টরে চিড় ধরা পড়ে। নিজস্ব সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে আগামী চার সপ্তাহ মাঠে না ফেরার সম্ভাবনাই বেশি।

চোটের কারণে নতেঁ ও রেনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলবেন না নেইমার। খেলা হবে না আরবি লিপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও।

Banglabid

নেইমারের চোটের বিষয়টি ব্রাজিলিয়ান কোচ টিটেকে অবহিত করেছে পিএসজি। চোট নিয়ে ১৪ নভেম্বর ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে নেইমারকে নামানো উচিৎ হবে না বলে শুক্রবার মন্তব্য করেছেন পিএসজি কোচ টমাস টুখেল।

‘আমরা দুঃখিত কারণ নেইমার চোট পেয়েছে। আমার মনে হয় না সে ব্রাজিলের হয়ে খেলতে পারবে। যদি সে খেলে তাহলে সবাই বলবে সে চোটে পড়েনি এবং তা সবাইকে ভুল বার্তা পৌঁছে দেবে। আমার কাছে যে খবরটা আছে তা হলো নেইমার আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরবে।’

আগামী ২০ নভেম্বর মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।

Reneta

নেইমারের চোটের কারণে ভালোই বিপদে পড়েছে ব্রাজিল। তার আগে ছিটকে গেছেন বার্সা ফরোয়ার্ড ফিলিপে কৌতিনহো ও লিভারপুলের মিডফিল্ডার ফাবিনহো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার-পিএসজিনেইমারের চোটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ: কাদের

পরবর্তী

বঙ্গবন্ধুকে নিয়ে গানে সেই সুপর্ণকান্তির সুর, বাকি গল্প পান্নালালের মুখে

পরবর্তী

বঙ্গবন্ধুকে নিয়ে গানে সেই সুপর্ণকান্তির সুর, বাকি গল্প পান্নালালের মুখে

‘ইনসেপ্টা ভ্যাকসিন প্লান্ট বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে’

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT