চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১২:৪৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশার মধ্য দিয়ে চার দিনের সফরে দিল্লী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরে নতুন প্রত্যাশা পূরণের অপেক্ষা করছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের আরো অগ্রগতির আশা ভারতেরও। তবে এসব ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করছে দু’দেশ।

দিল্লীর রাস্তার বাঁকে বাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ বার্তা, আর দু’দেশের প্রগাঢ় বন্ধুত্বের নিদর্শন। দুপুর সাড়ে বারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি অবতরণ করে বিমান বাহিনীর পালাম বিমান ঘাটিতে।

সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের শিল্প বিষয়ক মন্ত্রী বাবুল সুপ্রিয়। এরপর মটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতি ভবনে। কোনো দেশের প্রধানমন্ত্রী সফরে এসে রাষ্ট্রপতি ভবনে থাকার নজির নেই বললেই চলে, যা বিরল সন্মানেরও।

সফরে প্রধানমন্ত্রী বৈঠক করবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিসহ মন্ত্রীর সভার বেশ ক’জন মন্ত্রীর সঙ্গে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরকে সামনে রেখে দিল্লীর প্রখ্যাত সড়ক পার্ক স্ট্রিটের নাম পরিবর্তন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে।

বন্ধুত্বপূর্ণ সম্পর্কেকে বজায় রেখে একসাথে পথ চলতে চায় দু’দেশ। আর সেক্ষেত্রে সামনের দিনগুলোতে আসা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চায় একসাথে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ দূতাবাসে এক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লীতে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের।

 

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আফসোস থেকেই যাচ্ছে

পরবর্তী

সিদ্ধান্ত পরিবর্তনের কোন সম্ভাবনা নেই: মাশরাফি

পরবর্তী

সিদ্ধান্ত পরিবর্তনের কোন সম্ভাবনা নেই: মাশরাফি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বারবার এক কথাই বলছে বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT