চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আফসোস থেকেই যাচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতের রান্না করা খাবার যে খেয়েছে তার মুখে সেই খাবার অমৃত লাগে। সেই জাদুময়ী হাতে তৈরি করা পায়েস পাঁচ বছর আগে খেয়েছিলেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। অবশ্য তখন তিনি মন্ত্রী ছিলেন।

শুধু পায়েস নয় প্রধানমন্ত্রী প্রণব মুখার্জিকে পাঁচ রকমের মাছের পদ খাইয়েছিলেন। পাঁচ পদে ছিলো রুই মাছের কালিয়া, তেল কই, চিতলের পেটি, সরষে দিয়ে চুনো মাছের ঝাল আর গলদা চিংড়ির মালাইকারি। সেই আথিতিয়তা ভুলনেনি প্রণব মুখার্জি। মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ের সঙ্গে প্রণববাবুর সম্পর্ক মধুর ও আন্তরিক।

রাষ্ট্রপতি হওয়ার পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে নড়াইলে শ্বশুরবাড়ির গ্রামে গিয়েছিলেন প্রণববাবু। সে বারেও শেখ হাসিনা নিজের বাড়িতে ডেকে সামনে বসে খাইয়েছিলেন প্রণববাবুকে। ঠাট্টা করে শেখ হাসিনা বলেছিলেন, ‘আপনি তো বাংলাদেশের জামাই’। জামাইষষ্ঠীর তত্ত্বও তো তা হলে পাঠাতে হয়।

Banglabid

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে প্রণববাবুর সরকারি বাংলোতে থাকলেও, এই প্রথম রাষ্ট্রপতি ভবনে আতিথ্য গ্রহণ করবেন। আর সেকারণে রাষ্ট্রপতির ভবনে চলছে তুমুল ব্যস্ততা। ৩২ জন প্রধান রাঁধুনি বাংলাদেশ সরকারের কাছ থেকে আগেই জেনে নিয়েছেন শেখ হাসিনার পছন্দ-অপছন্দ।

রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাঙালি রসনার ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি এবং চিতল পেটির মুইঠ্যার পদ রাখা হয়েছে। এছাড়া রাখা হবে রাজভোগ। এই রাজভোগের জন্য পশ্চিমবঙ্গের প্রথম সারির রাঁধুনিদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন ‘ফ্যামিলি রাঁধুনী’।

তবে রাঁধুনিদের একটিই আফসোস থেকেই যাচ্ছে। তারা শেখ হাসিনাকে ইলিশ মাছের কোনো পদ খাওয়াতে পারছেন না। রাষ্ট্রপতির বাসভবনে তিন দিনে আথিতেয়তায় রকমারি মাছের পাশাপাশি মুর্গ দরবারি, গোস্ত ইয়াখনি, রাইজিনা কোফতা, আলু বুখারার মতো উত্তর ভারতের বিশেষ পদ রাখা হয়েছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মাশরাফিকে টি-টুয়েন্টি দলে রাখা হবে’

পরবর্তী

প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি

পরবর্তী

প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন নরেন্দ্র মোদি

সিদ্ধান্ত পরিবর্তনের কোন সম্ভাবনা নেই: মাশরাফি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT