চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শার্ল দ্যা গলের মন্ত্রে ‘মুক্তি’ খুঁজছে বায়ার্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ০১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

খুব কঠিন কোনো সমীকরণ কি? রিয়াল মাদ্রিদকে ২ গোলের ব্যবধানে হারাতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। বায়ার্ন মিউনিখও তেমন কিছু করে দেখানোর স্বপ্নে বিভোর। একেবারে যে অসম্ভব, তাও নয়। দল হিসেবে বায়ার্ন ফাইনালে খেললে কেউ প্রশ্ন তুলবে, তাও নয়। আর এই পথ পাড়ি দিতে ফরাসি জেনারেল শার্ল দ্যা গলের মন্ত্রে ‘মুক্তি’ খুঁজছে বায়ার্ন।

এত কিছুর পরও আজকের ম্যাচে ফেভারিট দলের নাম রিয়াল মাদ্রিদ। একে তো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল, তার ওপর আগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে তাদের ১-২ গোলের জয়।

দুদলের সাম্প্রতিক লড়াইও কথা বলছে বায়ার্নের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচে বায়ার্নকে হারিয়েছে রিয়াল। ২৫ সাক্ষাতে রিয়াল জিতেছে ১২ বার। বায়ার্ন ১১। ২ ম্যাচ ড্র। এই সময়ে রিয়াল গোল করেছে ৩৯টি, বায়ার্ন ৩৭টি।

Banglabid

খেলাও হবে আবার রিয়ালের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। বায়ার্নের চেয়ে ফাইনালে ওঠার পাল্লাটা তাই রিয়ালের দিকেই বেশি হেলে আছে। পাশাপাশি টানা তিন শিরোপা জেতার হাতছানিও আছে ‘লস ব্লাঙ্কোস’দের সামনে।

বায়ার্নকে ফাইনালে খেলতে হলে বরং অসামান্য কিছুই করে দেখাতে হবে। চ্যাম্পিয়ন্স লিগকে নিজেদের অধিকার বানিয়ে ফেলা রিয়ালের মুখ থেকে কেড়ে নিতে হবে গ্রাস।

ম্যাচ যেহেতু বার্নাব্যুতে, তাই একটু হলেও আশা করতে পারে বায়ার্ন। কারণ ঘরের মাঠে এ মৌসুমে সেভাবে আলো ছড়াতে পারেনি রিয়াল। শুরুর দিকে ঘরের এ মাঠই ‘বিভীষণ হয়ে উঠেছিল রোনালদো-রামোসদের জন্য।

Reneta

কিন্তু সেসব ভুলে এবার এ মাঠেই মৌসুমের সেরা পারফরম্যান্স নিয়ে হাজির হতে চান রিয়াল কোচ জিনেদিন জিদান। বলেছেন, ‘এটা অনেক বড় ম্যাচ। আমাদের সব সময়ের চেয়ে ভালো খেলতে হবে। নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছি। আমরা বছরের সেরা ম্যাচটি এবার খেলতে চাই।’

প্রথম লেগে ‘বিবিসি’ত্রয়ীর দুই ‘বি’ বেনজেমা ও বেলকে দর্শক বানিয়ে রেখেছিলেন জিদান। এ দুজনের পরিবর্তে খেলিয়েছেন দুই তরুণ লুকাস ভাসকুয়েজ ও মার্কো অ্যাসেনসিওকে। এ নিয়ে কথাও হয়েছে অনেক। তবে বস জিদানে পূর্ণ আস্থা আছে অধিনায়ক রামোসের, ‘যখন জিজু বাজি ধরতে চান, তিনি তা ধরতে পারেন। কারণ তিনি দলের বস। তার নেতৃত্বে আমরা সবাই খুশি।’

এ ম্যাচে চোটের কারণে নাও খেলতে পারেন ইসকো ও কারভাহাল। এ নিয়ে জিদান, ‘দুজন খেলোয়াড়কে হারানো সব সময় ক্ষতিকর। কিন্তু এটা নিয়ে আমাদের কিছুই করার নেই।’

তবে সবকিছুর বাইরে এ ম্যাচেও চোখ থাকবে ‘কিং অব ইউরোপ’খ্যাত রোনালদোর ওপর। ১১ ম্যাচে টানা গোল করার পর গত ম্যাচে গোল পাননি ‘সিআর সেভেন’। চলতি আসরে তার গোল ১৫টি। ঘরের মাঠে আবারো তাকে গোল করতে দেখার অপেক্ষায় এখন রিয়াল সমর্থকরা। আর রিয়াল যদি মৌসুমের সেরা ম্যাচ খেলে, তবে রোনালদোকে তো গোল করতেই হবে। রোনালদো জ্বলে উঠলে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর আশা যে ধুলোয় লুটাবে, তা বলাই বাহুল্য।

বায়ার্ন তারকা ফ্রাঙ্ক রিবেরি অবশ্য ভিন্ন কিছু ভাবছেন। এত সহজে হাল ছেড়ে দিতে নারাজ এ ফ্রেঞ্চম্যান। সাবেক ফ্রেঞ্চ জেনারেল ও প্রধানমন্ত্রী শার্ল দ্যা গলের একটি উক্তি টুইট করেছেন তিনি— ‘একটি লড়াইয়ে আমরা হেরেছি, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি।’

বোঝাই যাচ্ছে, রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া রিবেরি! মাদ্রিদে নিজেদের সুযোগ কাজে লাগাতে চান বলেও জানান তিনি। চোট কাটিয়ে ফেরা ডেভিড আলাভা বলেছেন, ‘আমরা নিজেদের সবকিছু দিয়ে লড়াই করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সুনামগঞ্জের হাওরে ধান কাটার শ্রমিক সংকট

পরবর্তী

নাটোরে পুকুর খননে জলাবদ্ধতা সৃষ্টি

পরবর্তী

নাটোরে পুকুর খননে জলাবদ্ধতা সৃষ্টি

মেসি যখন ‘ছাগল’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT