চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপের মুখে কাতালোনিয়ার প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
কাতালোনিয়ার প্রেসিডেন্টের ছবি, রাজনৈতিক নেতা, formal পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্লোস পুজমেন্ড

স্বাধীনতা ঘোষণার শেষ মুহূর্তে চাপের মুখে পড়েছেন কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা ও প্রেসিডেন্ট কার্লোস পুজমেন্ড। মঙ্গলবার সন্ধ্যায় তার স্বাধীনতা ঘোষণা দেয়ার কথা থাকলেও এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন স্পেনের শীর্ষস্থানীয় নেতারা। এছাড়া ফ্রান্স ও জার্মানি ঐক্যবদ্ধ স্পেনের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে।

বিবিসি জানায়, স্বাধীনতার লক্ষ্যে সম্প্রতি গণভোটে বিপুল ব্যবধানে বিজয়ের পর আজ মঙ্গলবার সন্ধ্যায় পার্লামেন্টে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

ধারণা করা হচ্ছে, আজকেই স্বাধীনতার ঘোষণা দিতে পারেন তিনি। কিন্তু তাকে এই সিদ্ধান্ত থেকে সরে এসে আলোচনার মাধ্যম সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন স্পেনের নেতৃবৃন্দ।



সংকট সমাধানে স্পেনের প্রেসিডেন্ট মারিয়ানো রাজয় ও কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোজ পুজমেন্ড’র প্রতি আহ্বান জানিয়েছেন বার্সেলোনার মেয়র অ্যাডা কোলাও। তিনি কার্লোসকে স্বাধীনতা ঘোষণা করতে নিষেধ করেছেন।

Banglabid

স্পেনের বিরোধীদলের নেতা পেদরো সানসেজও কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার বিপক্ষে অবস্থান নিয়েছেন। যদি একতরফাভাবে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং স্পেনের ঐক্য নষ্ট হয় তাহলে মাদ্রিদ থেকে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এই নেতা।

এছাড়া স্পেনের সরকারও কাতালোনিয়ার ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। স্বায়ত্তশাসন বাতিলের পাশাপাশি কতালোনিয়ার ওপর অর্থনৈতিক অবরোধের হুমকি দেয়া হচ্ছে কেন্দ্র থেকে। আর টেলিকম, আবাসন নিয়ে কাজ করা কয়েকটি প্রতিষ্ঠান কাতালোনিয়ায় তাদের কার্যক্রম বন্ধের হুমকি দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের নির্দিষ্ট একটি এলাকায় সরিয়ে নেয়ার কাজ শুরু

পরবর্তী

২০১৮ সালের শুরুতে আসছে নোকিয়ার ৩ দারুণ স্মার্টফোন

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালের শুরুতে আসছে নোকিয়ার ৩ দারুণ স্মার্টফোন

ছাত্রদলের নেতাদের ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ছাত্রদলের ৮ নেতা আটক

সর্বশেষ

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT