চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করেছে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা।

৪০তম বিসিএস পরীক্ষার আগেই চাকরিতে প্রবেশের প্রচলিত বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে শনিবার সকাল থেকে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদে’র ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা।

পরে দুপুরে তাদের সাথে কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ সময় আন্দোলনকারীদের দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে ২০১২ সাল থেকে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

ঐ বছরের ৩১ জানুয়ারি বর্তমান রাষ্ট্রপতি ও তৎকালীন স্পিকার আব্দুল হামিদ এ দাবির সাথে একাত্মতা পোষণ করেন এবং তা জাতীয় সংসদে উপস্থাপন করেন। তখন একাধিক মন্ত্রী, শতাধিক সাংসদ এমনকি বিরোধী দলীয় নেত্রী ৩৫ এর প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু নানা অজুহাত দেখিয়ে তরুণদের এ দাবি আজও পূরণ হয়নি।

গত ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরির বয়স ৩৫-এ উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করে। কিন্তু তিন মাস অতিবাহিত হয়ে গেলেও সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি।

এতে আরো বলা হয়েছে, ৪০ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু এখনো ৩৫ এর প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি। তাই দ্রুত প্রজ্ঞাপন জারি করে তরুণসমাজের দাবি পূরণ করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানতে চাইলে সাধারণ ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাবত চাকরিতে প্রবেশের বয়স ৩৫-এ উন্নীত করার দাবিতে আন্দোলন করে আসছি। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তিন বার সুপারিশ করা সত্ত্বেও এটি মন্ত্রণালয়ে ঝুলে আছে। ৪০ তম বিসিএসের আগেই প্রজ্ঞাপন জারির কথা। কিন্তু কোন অজানা কারণে তা এখনো হয়নি। তাই আমরা অবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান ছাড়ব না । প্রয়োজনে আমরা গণগ্রেফতার হব।

শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছে। অবরোধের কারণে শাহবাগের চারদিকের রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। রাস্তায় যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

ট্যাগ: অবরোধসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি-রোনালদোহীন এল ক্ল্যাসিকো ‘রাজা ছাড়া দাবা খেলা’

পরবর্তী

সুস্মিতা সেনের নতুন প্রেমিক কে?

পরবর্তী

সুস্মিতা সেনের নতুন প্রেমিক কে?

খাশোগি হত্যার বিচার দেশেই করবে সৌদি আরব

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT