চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের পাথর-মাটি এখন চীনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চাঁদ থেকে পাথর ও মাটি নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনের মহাকাশযান চ্যাং’ই-৫। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ক্যাপসুলটি মঙ্গোলিয়ায় অবতরণ করে। 

যুক্তরাষ্ট্রের অ্যাপোলো ও সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা চন্দ্রাভিযানের ৪০ বছরের বেশি সময় পর তৃতীয় কোনো দেশ হিসেবে চীনের মহাকাশযান চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল।

গত ২৪ নভেম্বর চ্যাং’ই-৫ চাঁদের উদ্দেশে পৃথিবী থেকে রওনা হয়েছিল। এরপর গত ১ ডিসেম্বর চীনের স্থানীয় সময় রাত ১১টার পর চন্দ্রযানটি চাঁদের পূর্বনির্ধারিত স্থানে অবতরণ করে। অবতরণের পর সেখানকার কয়েকটি ছবিও পাঠিয়েছিল।

চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ‘ চ্যাং’ই-৫ চাঁদ থেকে নমুনা সংগ্রহ করেছে।’

এর আগে ৪ ডিসেম্বর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে পতাকা স্থাপন করে চীন। চীনের জাতীয় মহাকাশ সংস্থার প্রকাশিত ছবিগুলিতে দেখা যায় পাঁচ তারকাযুক্ত লাল পতাকাটি বায়ুহীন চাঁদের পৃষ্ঠের ওপরে স্থাপন করা হয়েছে।

পাথরের নমুনা নিয়ে চন্দ্রপৃষ্ঠ ছাড়ার আগে ছবিগুলি মহাকাশযান চ্যাং-৫ ক্যামেরা বন্দি করে ।আগের দুটি চীনা চন্দ্র মিশনের পতাকা নিয়ে গেলেও তা চন্দ্র পৃষ্ঠে স্থাপন করতে পারেনি।

২০১৯ এবং ২০১৩ সালে চীনের আরও দুটি মহাকাশযান চাঁদে প্রথমবারের মতো অবতরণ করেছিল।

চাঁদ থেকে আনা নমুনাগুলো পৃথিবীর এই একমাত্র উপগ্রহটির ভূতাত্ত্বিক গঠন ও পুরোনো ইতিহাস সম্পর্কে জানতে বিজ্ঞানীদের সামনে নতুন দুয়ার উন্মোচিত করবে বলে মনে করা হচ্ছে।

‘চ্যাং’ই-৫’-এর ক্যাপসুলটি অবতরণের পর দ্রুত সেখানে পোঁছায় উদ্ধারে সাহায্যকারী দল। এর আগে ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ক্যাপসুলটির অবস্থান চিহ্নিত করা হয়।

সফল এই চন্দ্রাভিযানকে চীন মহাকাশে তাদের ক্রমবর্ধমান সক্ষমতার আরেকটি উদাহরণ হিসেবে দেখবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

চ্যাং’ই-৫ মহাকাশযানের নামকরণ করা হয় চীনা প্রাচীন চাঁদের দেবীর নামানুসারে। লং মার্চ ৫ রকেটে করে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। চাঁদের ঝড়ের সমুদ্র নামের অনুন্মোচিত অংশ থেকে ২ কেজি নমুনা সংগ্রহ করে নিয়ে আসতে চেষ্টা করবে সে। চাঁদের উৎস ও গঠন বোঝার কাজে সাহায্য করবে।

এই ধরনের সর্বশেষ অভিযানের নাম ছিলো লুনা ২৪। সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৭৬ সালে তা পরিচালনা করে। ১৯৭৬ সালের ওই অভিযানে যেখানে সংগ্রহ করা হয়েছিলো ১৭০ গ্রাম নমুনা। আর অ্যাপোলো অভিযানে মানুষ গিয়ে সংগ্রহ করেছিলো ৩৮২ কেজি মাটি ও পাথর।

১৯৭০ সালের পর প্রথমবারের মতো চাঁদের পাথর পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু করে চীন। মানুষবিহীন চ্যাং’ই-৫ প্রব গত ২৪ নভেম্বর ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। গত প্রায় একসপ্তাহ পর সফলভাবে অবতরণ করে প্রায় ৮.২ টনের চীনের এ মহাকাশযান।

ট্যাগ: চাঁদচীনচ্যাং’ই-৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাস্থ্যবিধি না মানায় কর্মীদের অকথ্য ভাষায় গালি দিলেন টম ক্রুজ

পরবর্তী

৪ ঘণ্টার প্রাপ্তবয়স্কদের ছবি ‘জাস্টিস লিগ: স্নাইডারস কাট’

পরবর্তী

৪ ঘণ্টার প্রাপ্তবয়স্কদের ছবি ‘জাস্টিস লিগ: স্নাইডারস কাট’

৫৫ বছর পর চিলাহাটি-হলদিবাড়ী ট্রেন যোগাযোগ, উদ্বোধন করলেন হাসিনা-মোদি

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT