চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের ছায়ায় ঢাকল সোনালী সূর্য

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১:২৩ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক, পরিবেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৩৮ বছরে এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পুরো নর্থ আমেরিকাকে দিনের বেলাই ঢেকে দিলো রাতের আঁধারে। ১৯৭৯ সালের পর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আর একটাও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়নি।

শুধু তাই নয়, ৩৮ বছরে এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল আমেরিকার নিচের দিকের ৪৮টি অঙ্গরাজ্য।

পশ্চিমের অরিগন অঙ্গরাজ্য থেকে পূর্বের সাউথ ক্যারোলাইনা – সূর্যের ওপর চাঁদের বিশাল ছায়া এসে ঢেকে দিয়েছিল এই পুরো এলাকা। যুক্তরাষ্ট্রের লাখোকোটি মানুষ আগেই জড়ো হয়েছিল সেই এলাকাগুলোতে, যেখানে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।সূর্যগ্রহণ-4 Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

এছাড়া যুক্তরাষ্ট্রের বাকি অঞ্চলগুলোতে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। আংশিক গ্রহণ দেখেছে আশপাশের দেশগুলোও। পূর্ণগ্রাস এলাকার বাইরে পুরো নর্থ আমেরিকা জুড়ে, কানাডিয়ান আর্কটিক এবং সাউথ আমেরিকার উত্তরাঞ্চল পেরিয়ে বলিভিয়া আংশিক সূর্যগ্রহণ অবলোকন করেছে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ -4 Channel i News - চ্যানেল আই নিউজ

অরিগনের স্থানীয় সময় সকাল ১০.১৬ মিনিটে গ্রহণ শুরু হয়। পূর্ণগ্রাস গ্রহণ (সূর্য চাঁদের পেছনে পুরোপুরি আড়াল হয়ে শুধু সোনালি বলয় দেখা যাওয়া) স্থায়ী ছিল মোটামুটি দু’মিনিট। শুরু থেকে শেষ পর্যন্ত ৯০ মিনিটের গ্রহণ প্রক্রিয়ার নানা পর্যায় মুগ্ধ হয়ে দেখেছে দর্শণার্থীরা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দৈর্ঘ্যের হিসেবে ৭০ মাইল লম্বা এলাকা, অর্থাৎ অরিগন থেকে গ্রহণের ছায়া এগোতে এগোতে আইডাহো, মনটানা, ওয়াইয়োমিং, নেব্রাস্কা, কানসাস, আইওয়া, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং সবশেষে সাউথ ক্যারোলাইনাকে গ্রাস করে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ চন্দ্রগ্রহণের সময় সূর্যর আলো আড়াল হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

তবে অন্যান্য এলাকার চেয়ে ইলিনয়ের কার্বনডেল শহরে ভীড় ছিল সবচেয়ে বেশি। সোমবার হওয়া গ্রহণের যাত্রাপথের মোটামুটি মাঝামাঝি অবস্থানে থাকায় সেখানে পূর্ণগ্রাসের স্থায়ীত্ব ছিল সবচেয়ে বেশি, প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ড।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আটলান্টিক উপকূলীয় শহর চার্লসটনই সবশেষে বিদায় জানিয়েছে এবারের সূর্যগ্রহণকে। সমুদ্র সৈকতে বসে সেখানে অসংখ্য মানুষ গ্রহণ উপভোগ করেছে। চার্লসটনে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হয়েছিল সবার পরে, স্থানীয় সময় দুপুর ২.৪৮ মিনিটে।চাঁদের ছায়ায় ঢাকল সোনালী সূর্য, সূর্যগ্রহণের সময়সূচি দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি’র ছোট্ট ভিডিওতে দেখুন গ্রহণের ‘ডায়মন্ড রিং’ বা হীরের আংটির আকার ধারণের ইফেক্ট:

(ছবি: দীপেন ভট্টাচার্য; গ্রহণের যাত্রাপথের ম্যাপ: নাসা/বিবিসি)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সূর্যগ্রহণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাবনায় বাসের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহত

পরবর্তী

গেইল ফিরছেন…

পরবর্তী
ক্রিকেটার গেইল ব্যাট হাতে প্রস্তুত, মাঠে খেলতে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইল ফিরছেন…

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার ‘রংবাজ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT