চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে প্যারাসিটামল জাতীয় ঔষধের সংকট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২১
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুর মেডিকেল হলের সামনে জনসমাগম ও দোকানপাট. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের ফার্মেসিগুলোতে দেখা দিয়েছে প্যারাসিটামল জাতীয় ঔষধের সংকট। ঘরে ঘরে জ্বর, সর্দি ও ঠাণ্ডাজনিত রোগী বৃদ্ধি পাওয়ায় প্যারাসিটামল জাতীয় ঔষধের চাহিদা বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। করোনার এই সময়ে ঔষধ না পেয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় এ জাতীয় ঔষধের সরবরাহ কম থাকায় দেখা নিয়েছে সংকট। তাছাড়া অনেক মানুষ অপ্রয়োজনে আগে থেকেই এসব ঔষধ সংগ্রহে রাখার প্রবণতাকেও দায়ী করছেন তারা।

শনিবার শহরের বিভিন্ন ফার্মেসি ঘুরে এই চিত্র চোখে পড়ে।

Banglabid

রাসেল নামের এক ক্রেতা জানান, তার ২ বছর বয়সী বাচ্চার জ্বর এসেছে। ডাক্তার বলেছে নাপা ঔষধ খাওয়াতে। কিন্তু শহরের অনেকগুলো ফার্মেসি ঘুরেও ঔষধ পাননি তিনি।

এছাড়াও আরও কয়েকজন ক্রেতা বলেন, পরিবারের সদস্যদের গায়ে জ্বর থাকায় ডাক্তারের পরামর্শ মতো প্যারাসিটামল ঔষধ কিনতে ফার্মেসিতে এসেছি। কিন্তু ‘নাপা’, নাপা এক্সটেন্ড বা প্রথম সারির কোন কোম্পানীর প্যারাসিটামলের ঔষধ পেলাম না। এই মহামারীর সময়ে ঔষধের সংকট হলে আমরা যাবো কোথায়।

শহরের দোলা ফার্মেসী ও চাঁদপুর ফার্মেসীর স্বত্ত্বাধিকারী বলেন, দোকানে প্যারাসিটামল জাতীয় ঔষধের সরবরাহ কম। কিন্তু ঔষধ নিতে আসা প্রায় প্রত্যেকেই প্যারাসিটামল জাতীয় ঔষধ চাচ্ছেন। গত ১ মাস যাবৎ নাপা, নাপা এক্সটেন্ড, নাপা রেটিট, নাপা ওয়ান, নাপা এক্সট্রা ঔষধের সরবরাহ নেই বললেই চলে। তাছাড়া এইস, এইস প্লাস, এইস পাওয়ার, এইস এক্সআর ঔষধগুলোও পর্যাপ্ত সরবরাহ পাচ্ছি না।

Reneta

তবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. হাবিব উল করিম বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে প্যারাসিটামল জাতীয় ঔষধ মজুদ রয়েছে, কোন সংকট নেই।

সিভিল সার্জন আরও বলেন, চাঁদপুর জেলার সকল সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে প্যারাসিটামল ঔষধ মজুদ রয়েছে। রোগীদেরকে তাদের চাহিদা মতো দেওয়া হচ্ছে। তবে জেলার ফার্মেসীগুলোতে নাপা ঔষধ নেই। চাহিদার তুলনায় তাদের উৎপাদন কম থাকায় এই সমস্যা হয়েছে। জ্বর, সর্দি, মাথা ব্যাথায় যেকোন কোম্পানীর প্যারাসিটামল খেলেও একই কাজ করবে। তাছাড়া ফার্মেসি থেকে যেন কেউ অতিরিক্ত ঔষধ নিয়ে মজুদ না করে সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার বলেন, ঔষধ সংকটের বিষয়টি আমার জানা নেই। যদি সংকট থাকে তবে ঔষধ সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওষুধচাঁদপুরসংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবহন সংকটে ঢাকামুখী শ্রমিকদের চরম ভোগান্তি

পরবর্তী

‘হুইসেল’র উদ্যোগে শিশু-কিশোরদের ফ্রি কোডিং কর্মশালা

পরবর্তী
শিশু ও কিশোররা অনলাইন কোডিং কর্মশালায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হুইসেল’র উদ্যোগে শিশু-কিশোরদের ফ্রি কোডিং কর্মশালা

হেলেনা জাহাঙ্গীরের রিমান্ডের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলেনা জাহাঙ্গীরের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সর্বশেষ

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT