চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ন ১১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
সিরাজ হায়দার

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার মারা গেছেন। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সিরাজ হায়দারের বড় ছেলে নাট্য নির্মাতা লেলিন হায়দার বলেন, আজ ভোর ৬টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

খবরটি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নায়ক ওমর সানীও। ওমর সানি লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সিরাজ হায়দার। আজ ভোর ৬ টার দিকে নিজ বাসায় হার্ট অ্যাটাক করে তিনি মারা যান।’

অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়ার পরে তার বাসায় ছুটে গেছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ জানান, শ্রদ্ধা জানানোর জন্যে সিরাজ হায়দারের মরদেহ বিএফডিসিতে নেওয়া হবে। সেখানেই বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

অভিনয়ের সঙ্গে পঞ্চান্ন বছরের বেশি সময় ধরে জড়িয়ে ছিল সিরাজ হায়দারের নাম। এই দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে টিপু সুলতান নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন ওই সময়ে নবম শ্রেণিতে পড়ুয়া সিরাজ। মুক্তিযুদ্ধের পর চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে জল্লাদের দরবার নামক চলচ্চিত্রে কাজ শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম সুখের সংসার। নারায়ন ঘোষ মিতা পরিচালিত এ চলচ্চিত্রে সিরাজ হায়দার খলনায়ক চরিত্রে অভিনয় করেন।

সিরাজ হায়দার তার স্ত্রী অভিনেত্রী মিনা হায়দার, দুই ছেলে, এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিরাজ হায়দার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে একুশে বইমেলা

মার্চ ১৪, ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-সালমানদের জরিমানা নিয়ে মুখ খুলল পিসিবি

মার্চ ১৪, ২০২৬

১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে’

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT