চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত গাড়ি থেকে নারী যাত্রীকে ফেলে দিলেন উবার চালক!

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১:০৫ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দায়ে আদালতে উবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ক্যালিফোর্নিয়ার এক নারী যাত্রী। তিনি জানান, ভিন্ন রুট ব্যবহার করতে চালককে নিষেধ করায় চালক তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এআরএস টেকনিকা।

এই ঘটনার পর গত সোমবার ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি সুপেরিয়র কোর্টে একটি মামলা দায়ের করেছেন ক্যাথেরিন কোনার নামের ওই যাত্রী।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভেনচুরার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটি উবার ট্যাক্সি নেন ক্যাথেরিন। এজন্য তিনি তার নিয়মিত রুট নির্ধারণ করে দেন। কিন্তু চালক ওই রুট বাদ দিয়ে তার ইচ্ছামতো রুটে গাড়ি চালাতে শুরু করেন এবং এ বিষয়ে জিজ্ঞাসা করলে চালক ‘শর্টকাট’ রাস্তায় যাচ্ছেন বলে জানান।

Banglabid

কিন্তু যাত্রী চালককে নির্ধারিত রুটে যাওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও চালক আগের মতোই চালাতে থাকেন এবং এর এক পর্যায়ে যাত্রী ক্যাথেরিন গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হন। এ কথা শুনে চালক উত্তেজিত হয়ে গাড়ির গতি আরও বাড়িয়ে দেন।

অন্য কোথাও নিয়ে গিয়ে ক্ষতি করা হতে পারে, এমন আশংকায় ভয় পেয়ে চিৎকার শুরু করেন ক্যাথেরিন। কিন্তু তা সত্ত্বেও গাড়ির গতি আরও বাড়িয়ে দিয়ে গাড়ি চালনারত অবস্থায় যাত্রীকে শারীরিকভাবে হেনস্থা করেন অভিযুক্ত চালক। এর এক পর্যায়ে যাত্রীর পাশের দরজা খুলে তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন চালক এবং সেখান থেকে পালিয়ে যান।

অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন মামলার বাদী ক্যাথেরিন কোনার।

Reneta

কোর্টহাউজ নিউজ সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, কেবল ২০১৭ সালেই উবারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে ৪৩৩টি মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উবারউবার চালকউবারের বিরুদ্ধে মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনানী কবরস্থানে জায়েদ খানকে জড়িয়ে ধরেন শাকিব খান

পরবর্তী

সাইফকে সরিয়ে দিলেন সালমান

পরবর্তী
‘রেস-৩’ চলচ্চিত্রে সাইফকে সরিয়ে সালমান

সাইফকে সরিয়ে দিলেন সালমান

সুন্দরবনের নদীর পাশে সবুজ বনাঞ্চল, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনের চারদিকে শিল্প কারখানা স্থাপন না করার নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT