চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি সপ্তাহেই পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনে ঋণ চুক্তি

রফিকুল বাসার রফিকুল বাসার
৩:০১ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৬
অর্থনীতি
A A

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঋণ চুক্তি হচ্ছে এ সপ্তাহেই।
আগামী ২৬ জুলাই এ চুক্তি হবে। যা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে
বড় ঋণ। একবছরের বাজেটের তিনভাগের একভাগ অর্থের সমান। রাশিয়ার কাছ থেকে নেয়া এ ঋণ গতকাল সোমবার অনুমোদন করেছে দেশটির সরকার।

এ ঋণ চুক্তি করতে বৃহষ্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানসহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল রাশিয়া যাবেন।

এক হাজার ২০০ মেগাওয়াটের দুইটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। অর্থাৎ মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য নেয়া হচ্ছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বা এক লাখ এক হাজার ২০০ কোটি টাকা।

Banglabid

বিজ্ঞান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইয়াফেস ওসমানের নেতৃত্বে পাঁচ সদস্যর প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইআরডি সচিব মেজবাহ উদ্দীন, অতিরিক্ত সচিব আবুল মনসুর মো. ফায়জুল্লাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।

গত ২৭শে জুন এই ঋণচুক্তির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা কমিটি। এর আগে গত ২১শে জুন বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে এ কেন্দ্র স্থাপনের জায়গার জন্য লাইসেন্স দেয়।

ঋণ নেয়ার ১০ বছর পর এর সুদ শুরু হবে। ৩০ বছরের মধ্যে শোধ করতে হবে পুরো টাকা। মূল ঋণের প্রথম কিস্তি ২০২৭ সালের ১৫ই মার্চ দিতে হবে। প্রতি বছরের ১৫ই মার্চ ও ১৫ই সেপ্টেম্বর সমপরিমাণ কিস্তিতে বাংলাদেশ সরকারকে ঋণ শোধ করতে হবে। মূল অর্থের সাথে এক দশমিক ৭৫ শতাংশ যোগ করে ঋণের সুদের হার নির্ধারণ করা হবে। তবে সুদের হার বছরে চার শতাংশের বেশি হতে পারবে না।

Reneta

এর আগে এই কেন্দ্রর প্রাথমিক পর্যায়ের কাজের জন্য ৫০ কোটি ডলার ঋণ নেয়া হয় রাশিয়ার কাছ থেকে।

এই বিদ্যুৎ কেন্দ্রর মেয়াদ ৫০ বছর। তবে ৯০ বছর একটানা একই হারে চলতে থাকবে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর প্রথম ইউনিট ২০২১ সালের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। কেন্দ্রটি পরিচালনা করবে ‘নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ’।

বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম পর্যায়ের কাজ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। এরপর পরমাণু চুল্লি  তৈরির কাজ শুরু হবে। এরইমধ্যে কেন্দ্রটির নকশা তৈরির কাজ শেষ করেছে এটমস্ট্রয় এক্সপার্ট।

নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কেন্দ্র নির্মাণ করা হবে। কেন্দ্রের বর্জ্য রাশিয়ায় নিয়ে যাওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রূপপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলতি সপ্তাহেই পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনে ঋণ চুক্তি

পরবর্তী

ফুরফুরে মেজাজে সাকিব-গেইল

পরবর্তী

ফুরফুরে মেজাজে সাকিব-গেইল

ফুরফুরে মেজাজে সাকিব-গেইল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT