চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যালয়

চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যালয়

আগামী ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন দুজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। কমিশনের চেয়ারম্যান ও অন্য দুজন সদস্য স্বাক্ষরিত এ তালিকা শিল্পী সমিতির কার্যালয়ের সামনে নোটিশ বোর্ডে দেয়া হয়।

চূড়ান্ত তালিকা অনুসারে নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫৭জন প্রার্থী। ভোট দিবেন মোট ৬২৪ জন।

মনোনয়ন প্রত্যাহার করা দুজন প্রার্থী হলেন সহ-সভাপতি পদের শহিদুল আলম সাচ্চু ও নির্বাহী সদস্য পদের রাকিব খান।

Banglabid

নির্বাচনে অংশ নিচ্ছে ৩টি প্যানেল। সভাপতি পদের জন্য লড়ছেন ৩ প্যানেল থেকে মিশা সওদাগর, ওমর সানি ও ড্যানি সিডাক। ২টি সহ-সভাপতি পদে বিপরীতে লড়ছেন ৬জন। এরা হলেন- নূতন, নাদির খান, রিয়াজ, সাংকোপাঞ্জা ও অমৃতা খান। সাধারণ সম্পাদক পদ একটি। এই একটি পদের জন্য লড়ছেন অমিত হাসান, ইলিয়াস কোবরা ও জায়েদ খান। ১টি সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন ৩জন। প্রার্থীরা হলেন- একা, রিনা খান ও সুব্রত। সহ-সাধারণ সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে ৩জন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে ৩জন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে ৪জন। কোষাধ্যক্ষ হিসেবে ১টি পদের বিপরীতে ৩জন। কার্যকরী পরিষদ সদস্য হিসেবে ১১টি পদের বিপরীতে ২৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মমতাজুর রহমান আকবর বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের সবকিছুই ঠিকঠাক মতই এগোচ্ছে। দুজন সদস্য মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া তালিকায় আর কোনো পরিবর্তন নেই।’

তিনি আরও বলেন, ‘পর্যন্ত কোনো ধরণের বিশৃঙ্খলা আশা করছি না। যদি কেউ নিয়ম ভঙ্গ করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনপুরায় জোয়ারের পানিতে কোটি টাকার ফসলের ক্ষতি

পরবর্তী

নাটকীয় জয়ে সেমিতে ম্যানইউ

পরবর্তী

নাটকীয় জয়ে সেমিতে ম্যানইউ

জুলিয়া রবার্টস

আবারও সেরা সুন্দরী জুলিয়া রবার্টস

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT