চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের গানে আগ্রহ বেশী আনিসার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

কণ্ঠশিল্পী আতিয়া আনিসা শিল্পীকে প্রথম পরিচিতি দিয়েছিল চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যার্টফর্ম। ২০১৭ সালে তিনি ছিলেন চূড়ান্ত ১০-এ। পরের বছর কলকাতার চ্যানেল জি বাংলার রিয়্যালিটি শো সারেগামা’র মঞ্চে প্রতিযোগিতার সুযোগ পান। ১৪ লাখ প্রতিযোগী টপকে সেরা ৩০ ছিলেন তিনি।

দেশে ফিরে ‘মেঘেরই খামে’ শিরোনামে প্রথম একটি দ্বৈত গানে কণ্ঠ দেন আনিসা। তার সঙ্গে ছিলেন ইমরান। গানটি লিখেছিলেন রবিউল ইসলাম জীবন। গেল সপ্তাহে গানটি প্রকাশে পর ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান এই শিল্পী। নতুন আরো কয়েকটি গানের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

চলতি মাসে থেকে চ্যানেল আই গানের রাজা রিয়্যালিটি শো তে বাচ্চাদের গ্রুমার হিসেবে কাজ করছেন। সেখানে বিভিন্ন প্রতিযোগীর গ্রুমিং করাচ্ছেন। নিজেও গান চর্চা করছেন। আনিসা বলেন, মিউজিক ভিডিও করলেও আমার সবচেয়ে বেশি আগ্রহ চলচ্চিত্রের গানে। প্রজন্মদের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য মিউজিক ভিডিও করছি। তবে আমি বেশি বেশি চলচ্চিত্রের গান করতে চাই। এদিকেই আমার ফোকাস বেশী।

ইতোমধ্যে ইমরান ও হৃদয় খানের সঙ্গে দুটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন আনিসা। পাশাপাশি, সারেগামার পর আবার কলকাতাতে আনিসার গান গাওয়ার অনেক ইচ্ছে। বলেন, জি বাংলার মঞ্চে গান করার পর অনেক বড় বড় মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। এদেশে আমি ভাল করতে পারলে সেখান থেকে ডাক আসবে। জি বাংলায় গান করার সময় সেখান থেকেই স্থানীয় ছবিতে গানের কথা হয়েছিল। তারাই আমার সঙ্গে যোগাযোগ করেছিল। সারেগামার এই আসর শেষ হলে হয়তো ওই কাজটা হতে পারে।

ট্যাগ: আনিসালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে এখন আওয়ামী লীগ বলতে কিছু নাই: দুদু

পরবর্তী

নাচ নিয়ে চলচ্চিত্র বানাতে চাই

পরবর্তী

নাচ নিয়ে চলচ্চিত্র বানাতে চাই

ফাইল ছবি

মিয়ানমার বর্ডার গার্ডের সঙ্গে বিজিবি’র সীমান্ত বৈঠক

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT