চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছেন রাবেয়া খাতুন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

রবিবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। তার মৃত্যুতে শোকার্ত শিল্প সাহিত্য ও চলচ্চিত্র অঙ্গন। ব্যক্তিগত ভাবে শোক প্রকাশ করছেন তার সৃষ্টি নিয়ে কাজ করেছেন- এমন গুণী নির্মাতা ও অভিনেতারা।

রাবেয়া খাতুনের মৃত্যুতে নিজের মাকে হারানোর শোক অনুভব করছেন ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাবেয়া খাতুন ছিলেন আমার আরেক মা। ছোটবেলা থেকেই তার সাথে আমাদের যোগাযোগ ছিলো। উনি খালা ডাকটা কিন্তু পছন্দ করতেন না। সেজন্য বলছি, অনেক আগে আমার মাকে হারিয়েছি, আজকে আরেক মাকে হারালাম।

তিনি বলেন, শুধু সাহিত্যই নয়, রাবেয়া খাতুন চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছেন। তার সব লেখায় এতো দারুণ ভিজ্যুয়াল ডিটেইলস ছিলো যে, তার গল্প থেকে সিনেমা নির্মাণ করতে গেলে ভিজ্যুয়াল নিয়ে নির্মাতাকে আলাদা করে ভাবতে হতো না। আমি নিজেও তার একটি বড় গল্প থেকে ফিল্ম করেছি (শর্টফিল্ম)।

রাবেয়া খাতুনের সৃষ্ট গল্প উপন্যাস নিয়ে রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা ও সিরিজ নাটক। তার লেখা নিয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ সহ বেশকিছু অসাধারণ চলচ্চিত্র।

এরমধ্যে উল্লেখযোগ্য চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘মেঘের পরে মেঘ’, চিত্রনায়িকা মৌসুমীর প্রথম পরিচালিত সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি। এছাড়া রাবেয়া খাতুনের ‘মধুমতি’ উপন্যাস নিয়ে নির্মিত একই নামে চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হন নির্মাতা শাহজাহান চৌধুরী।

Reneta

জীবদ্দশায় স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন রাবেয়া খাতুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঘুড্ডিটেলিভিশননাটকরাবেয়া খাতুনলিড বিনোদনসিনেমাসৈয়দ সালাউদ্দিন জাকীসৈয়দ সালাহউদ্দীন জাকী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT