চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরম নাটকীয়তার পর টাই, সমতায় শেষ সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট পাওয়ায় মাঠের বাইরে চলে গিয়েছিলেন মারুফা আক্তার। টাইগ্রেস পেসার শেষ ওভারে আসেন বোলিংয়ে। যখন ভারতের ১ উইকেটে প্রয়োজন ৩ রান। প্রথম দুই বলে দুই রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারত। তৃতীয় ডেলিভারিতে মেঘনা সিং ক্যাচ দেন উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে। সঙ্গে সঙ্গেই উদযাপনে মাতে টিম টাইগ্রেস। তৃতীয় ওয়ানডে টাই হওয়ায় সমতায় (১-১) শেষ হয়েছে সিরিজ।

উপমহাদেশের প্রথম নারী দল হিসেবে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে ইতিহাস গড়ার বড় সুযোগ ছিল বাংলাদেশের। ২২৬ রানের লক্ষ্যে ৪ উইকেট হারিয়ে দুইশর কাছে চলে যায় ভারত। বৃষ্টি-বিরতির পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯১ রানে পঞ্চম উইকেট তুলে নেওয়ার পর টপাটপ আরও চার ব্যাটারকে ফেরায় বাংলাদেশ।

সফরকারীদের স্কোর মুহুর্তেই হয়ে যায় ২১৭/৯। শেষ উইকেটে ৯ রানের প্রয়োজন হয় ভারতের। ৮ রান যোগ করে থামে দলটি। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে এটি নবম টাইয়ের ঘটনা।

Banglabid

বাংলাদেশ: ২২৫/৪ (৫০ ওভার), ভারত: ২২৫/১০ (৪৯.৩ ওভার)

ফারজানা হক পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরির ম্যাচটি বিফলে যেতে দেয়নি বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াইয়ের পর টাই করে ম্যাচ। নাহিদা আক্তার তিনটি, মারুফা আক্তার দুটি উইকেট নেন। সুলতানা খাতুন, রাবেয়া খান ও ফাহিমা খানম একটি করে উইকেট নেন।

স্মৃতি মান্ধানা ৫৯, হারলিন দেওল ৭৭ রান করেন। জেমিমাহ রদ্রিগেজ ৩৩ রানে অপরাজিত থাকেন।

Reneta

ব্যাটিংয়ে ভালো করতে মুখিয়ে থাকা বাংলাদেশের টপঅর্ডার জ্বলে উঠে সিরিজ নির্ধারণী ম্যাচে। অসাধারণ ব্যাটিংয়ে ফারজানা নাম লেখান রেকর্ডবুকে। ছেলেদের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি এসেছিল মেহরাব হোসেন অপির ব্যাটে। দীর্ঘ অপেক্ষার পর মেয়েদের ক্রিকেটেও আসে সেঞ্চুরি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফারজানার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পায় টিম টাইগ্রেস।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অঘোষিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ পায় বাংলাদেশ। ওপেনার ফারজানা ১৬০ বলে ৭ চারে ১০৭ রানের ইনিংস খেলে শেষ বলে রানআউট হন। পুরো ৫০ ওভার ব্যাটিং করার কৃতিত্বেও প্রথম বাংলাদেশি অভিজ্ঞ এই ব্যাটার।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শারমিন আক্তার সুপ্তা। তবে প্রতিপক্ষের ওয়ানডে স্ট্যাটাস না থাকায় সেটি আন্তর্জাতিক মর্যাদা পায়নি।

সকালে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। শামীমা সুলতানার সঙ্গে ফারজানার ওপেনিং জুটিতে আসে ৯৩ রান। ৯৮ বলে ৫ চারে ৫২ করে ফেরেন শামীমা। তিনে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৩৬ বলে ২৪ রান। ২২ বলে দুই চারে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে সংগ্রহ আরেকটু বড় করেন সোবহানা মোস্তারি।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। আগের সেরা স্কোর ছিল ২১০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশ-ভারতমিরপুরমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT