চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভারের উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে ফেনীবাসীর দীর্ঘ দিনের কষ্ট দুর হবে। যারা চট্টগ্রাম, নেয়াখালী বা ফেনীমুখী তাদের সবার জন্য এক কষ্টের জায়গা ছিল মহিপালের এ জায়গাটি। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতো হতো এখানে

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর মহিপাল নির্মিত ওই ফ্লাইওভারে সেখানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বেকার সমস্যাও কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দূর যাত্রার জন্য দেশের সব নতুন রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এতে করে মানুষকে কষ্ট করতে হবে না।

Banglabid

এসময় দেশের বিভিন্ন উন্নয়ন কাজের উল্লেখ করে তিনি বলেন: ‘বাড়ছে যানজট। বাড়ছে গাড়ি। যত বেশি আর্থিক উন্নতি হবে ততো বেশি গাড়ি বাড়বে। বাড়বে যানজট। সে লক্ষ্যেই আমরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।’

এ ফ্লাইওভারের নির্মাণকাজে সেনাবাহিনীসহ, সাধারণ জনতা ও অন্যান্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: ‘প্রকল্পের জন্য যে সময় বেঁধে দিয়েছিলাম তার চেয়ে ছয় মাস আগে কাজ শেষ করেছে সেনাবাহিনী। এজন্য তাদেরকেসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী বলেন: ২০২১ সালের মধ্যে দেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করবো। স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি।’

Reneta

ঢাকা-চট্টগ্রাম ও ফেনী-নোয়াখালী মহাসড়কের সংযোগস্থল মহিপালে এ ফ্লাইওভার চালু হওয়ায় মহাসড়কে যানজট অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে ফ্লাইওভারটি নির্মাণ করেছে আব্দুল মোনেম লিমিটেড। এই ফ্লাইওভারের মূল দৈর্ঘ্য ৬৬০ মিটার। প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার। আর সার্ভিস রোডের দৈর্ঘ্য এক হাজার ৩৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ ৭ দশমিক ৫ মিটার।

ফ্লাইওভারটির সংযোগ সড়কের দৈর্ঘ্য ১ হাজার ১৬০ মিটার। ফুটপাথের দৈর্ঘ্য ২ হাজার ২১০ মিটার। এতে রয়েছে ১১টি স্প্যান এবং ১৩২টি পিসি গার্ডার।

মহিপাল ফ্লাইওভার ছয় লেনের হলেও সেতুর নিচের দুই পাশে আরো চারটি সার্ভিস লেন চালু থাকবে।

২০১৫ সালের ১ এপ্রিল এই প্রকল্পটির কাজ শুরু হয়। এতে মোট ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বিভাগ ও মেসার্স আবদুল মোনেম লিমিটড প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বোধনপ্রধানমন্ত্রীফেনীফ্লাইওভার
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT