চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
অপরাধ
A A

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনায় র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরেক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম

একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে নগরীর টাইগারপাস এলাকায় সন্দেহজনক একটি মাইক্রোসবাসকে ধাওয়া দেয় র‍্যাব।

Banglabid

মতিঝর্ণা এলাকায় র‍্যাব মাইক্রোবাসটি ঘিরে ফেলে। এ সময় সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধে ঘটনাস্থলে গুলিবিদ্ধ ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে র‍্যাব ৮৫ কেজি গাঁজা ও একটি অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। তবে র‍্যাব নিহতদের নাম পরিচয় জানাতে পারেন নি।

কুমিল্লা

Reneta

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন বলছেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাসানপুর সরকারি কলেজের উল্টো দিকে গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম (৪৮) দেবিদ্বার উপজেলার গংগানগর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। এলাকার মানুষ তাকে ‘কানা খোরশেদ’ নামে চেনে এবং তার বিরুদ্ধে কুমিল্লা, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ৮০ কেজি গাঁজা এবং দুটি কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করেছে। প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুক যুদ্ধসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শতাধিক হলে ‘সুলতান’, ‘পোড়ামন ২’-এর দাপট অব্যাহত

পরবর্তী

ছেলে আমার অভিভাবক হয়ে উঠছে: সোনালী বেন্দ্রে

পরবর্তী

ছেলে আমার অভিভাবক হয়ে উঠছে: সোনালী বেন্দ্রে

কারাবন্দী

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে গরমে অসুস্থ ১১ বন্দীকে হাসপাতালে ভর্তি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT