চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বন্যায় কৃষি ও মৎস্য খাতের ক্ষতি

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৭:৪৬ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
কৃষি
A A

দু’দফা বন্যায় চট্টগ্রামে ১৪টি উপজেলার কৃষি ও মৎস্য খাতে অর্ধশত কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। কৃষক ও মৎস্য খামারিদের এই ক্ষতি পুষিয়ে দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন।

দু’দফা বন্যায় চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি এবং সন্ধীপসহ ১৪টি উপজেলায় কৃষি ও মৎস্য চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পুরোপুরি নষ্ট হয়ে গেছে বীজতলাসহ রোপা আমন ক্ষেত। ভেসে গেছে শত শত মাছ চাষের পুকুর ও চিংড়ি ঘের।

আমন, আমনের বীজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানান একজন স্থানীয় কৃষক। এছাড়াও একজন মাছ চাষী তার ব্যক্তিগত ৫-৬ টা প্রজেক্টের আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকার মাছ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

কৃষি কর্মকর্তারা বলেছেন, জেলার প্রায় ২০ হাজার কৃষক এ বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছেন। আর্থিক হিসেবে যাদের ক্ষতি দাঁড়াবে ৩০ কোটি টাকার বেশি। এর বাইরে রয়েছে মৎস্য খাতের বিপুল ক্ষতির হিসাব।

বীজ এবং সারের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান চট্টগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম।

বন্যার ক্ষতি কাটিয়ে তুলতে চট্টগ্রাম জেলা প্রশাসক সমন্বিত সভা করেছেন স্থানীয় এমপি, উপজেলার চেয়ারম্যানগন ও কর্মকর্তাদের নিয়ে।

বন্যাক্রান্ত এলাকার দুরাবস্থার কথা জানিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, মৎস খামারগুলি তলিয়ে গেছে। অনেক বাড়িঘরের প্রায় চাল পর্যন্ত পানি হয়েছে। এ কারণে সকল মাছ খামার থেকে চলে গেছে।

আমনের বীজতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উল্লেখ করে মেজবাহ উদ্দিন বীজতলার ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান।

ট্যাগ: চট্টগ্রামমাছ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলংকায় নির্বাচনের ফল প্রকাশ আজ

পরবর্তী

প্রবীর সিকদারের রিমান্ড শুনানি আজ

পরবর্তী

প্রবীর সিকদারের রিমান্ড শুনানি আজ

ফাইনালে লাল-সবুজ তুর্কিদের সামনে ভারত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT