চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে ডিজিটাল হসপিটালের ‘মেডিএক্সপ্রেস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২১
স্বাস্থ্য
A A
ডিজিটাল হাসপাতালের লোগো, নার্স ও রোগীর ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র দুই ঘণ্টার মধ্যে সেবা প্রার্থীদের প্রয়োজনীয় সকল ধরনের ওষুধ সরবরাহ করার প্রত্যয় নিয়ে চট্টগ্রামেও মেডিএক্সপ্রেস সেবা চালু করেছে ডিজিটাল হসপিটাল।

ঢাকায় গড়ে মাত্র ৭০ মিনিটের মধ্যে সফলভাবে প্রয়োজনীয় ওষুধ ডেলিভারি প্রদান করে প্রতিষ্ঠানটির নতুন এ সেবাটি। এবং তারা অংশীদার ফার্মেসিগুলোরও একটি বৃহৎ পরিসর অর্জন করতে পেরেছে । তাই বলা যায়, এখন পর্যন্ত মেডিএক্সপ্রেস ঢাকায় ব্যাপকভাবে সফল হয়েছে।

চট্টগ্রামে ওষুধের হোম ডেলিভারি সেবা পেতে হলে ক্রেতাদের এই নম্বরে ০৮০০০১১১০০০ কল করতে হবে এবং ডেলিভারি গ্রহণের সময় প্রেসক্রিপশন দেখাতে হবে। সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ওষুধগুলো রোগীদের বাসায় পৌঁছে যাবে মেডিএক্সপ্রেসের মাধ্যমে।

Banglabid

স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার ফলে, হাসপাতাল ও ফার্মেসিগুলোর মতো কোডিভ-১৯ সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ থেকে মানুষকে রেহাই পেতে এ সেবাটি পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রেতাদের সুরক্ষার কথা চিন্তা করে ওষুধ বিক্রির ক্ষেত্রে সরকারি নীতিমালাগুলো অনুসরণ করার জন্য প্রতিটি ধাপ যাচাই-বাছাইয়ের জন্য বেশ কিছু উদ্যোগও গ্রহণ করেছে ডিজিটাল হসপিটাল।

এ নিয়ে প্রতিষ্ঠানটির হেড অব মেডিকেল সার্ভিসেস ডা. খালেদ হাসান বলেন, “কোভিড-১৯ এর নতুন সংক্রমণের ঢেউকে রুখতে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। মাস্ক পরিধান ও জনপরিসরে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি আমাদের যতোটা সম্ভব বাইরে না যাওয়াই উচিৎ। কোভিড-১৯ এর নতুন এ ধরনটির সংক্রমণ রোধে অনলাইনে ওষুধ অর্ডার ও চিকিৎসকের পরামর্শ সহায়ক ভূমিকা রাখবে। একটি সুন্দর ও সুস্থ জীবন পরিচালনার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা নিয়ে আসার মাধ্যমে মানুষের পাশে থাকতে আমরা বদ্ধপরিকর।”

দেশের অন্যান্য মহানগরীগুলোতে মেডিএক্সপ্রেসের সেবা বিস্তৃত করার পাশাপাশি গুণগত মানের স্বাস্থ্যসেবা প্রদানে বেশ কিছু পরিকল্পনাও রয়েছে ডিজিটাল হসপিটালের ।

Reneta

ডিজিটাল হসপিটালের মাধ্যমে রোগীরা যে কোন জায়গা থেকে যে কোন সময় কল, চ্যাট, ভিডিও কলের মাধ্যমে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে পারবেন। আমি গোল্ড, আমরা গোল্ড, আমি সিলভার, আমরা সিলভার এর মতো প্যাকেজ সুবিধা প্রদান করছে ডিজিটার হসপিটাল; এ সব প্যাকেজের মাধ্যমে আনলিমিটেড চিকিৎসা পরামর্শ গ্রহণ করা ছাড়াও চিকিৎসা ব্যয়ের জন্য কাভারেজ হিসেবে ফ্রি হেলথ ক্যাশব্যাক এর আওতায় একজন গ্রাহকের দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকছে।

ডিজিটাল স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল হসপিটাল ঢাকায় সম্প্রতি মেডিএক্সপ্রেস সেবা চালু করে। প্রতিষ্ঠানটি মেডিএক্সপ্রেস সেবার মাধ্যমে রোগীদের দোরগোড়ায় সর্বোচ্চ ৯০ মিনিটের মধ্যে সকল ধরনের ওষুধ পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে গত কয়েক মাসে ঢাকার ভেতরে পাঁচ হাজারেরও বেশি অর্ডার ডেলিভারি করা হয় এবং ৯৮ শতাংশ ক্রেতা ডেলিভারি নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল হসপিটাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবার যাত্রার ৬০ বছর পরে মহাকাশে কন্যা

পরবর্তী

দিল্লীর স্কুলে ছুরিকাহত ৪ শিক্ষার্থী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লীর স্কুলে ছুরিকাহত ৪ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT