বাবা অ্যালেন শেফার্ড শেফার্ডের পথ ধরে মহাকাশে গেলেন কন্যা লরা শেফার্ড চার্লি। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ১৯৬১ সালে অ্যালেন শেফার্ড মহাকাশে গিয়েছিলেন।
বিবিসি জানিয়েছে, ব্যবসায়ী জেফ বেজোস এর ব্লু অরিজিন ৬ সদস্যের একটি দলকে মহাকাশে পাঠায়। দলটি সংক্ষিপ্ত সময়ের জন্য পৃথিবীর কক্ষপথে জিরো গ্রাভিটির অভিজ্ঞতা লাভ করে। সেই দলের সদস্য হয়ে মহাকাশ যাত্রার অভিজ্ঞতা অর্জন করেন ৭৪ বছর বয়সী লরা শেফার্ড।
এবছর প্রতিষ্ঠানটি তৃতীয়বারের মতো মহাকাশে যান পাঠালো। সামনের দিনগুলিতে মহাকাশে পর্যটন ব্যবসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অ্যালেন শেফার্ড ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ১৯৬১ সালের ৫ মে মহাকাশ যাত্রায় গিয়েছিলেন। পরবর্তীতে তিনি ১৯৯৮ সালে মারা যান।
এবারের এই যাত্রার মাধ্যমে ব্লু অরিজিন ৬ সিটের মহাকাশ যানের শুভ সূচনা করলো। যেটির নামকরণ করা হয় এপোনিমাস অ্যাসট্রোনট। যানটি পৃথিবী থেকে ৬২ মাইল দূরে এবং মহাকাশে মাত্র ১০ মিনিট অবস্থান করেছিল। যেটি অ্যালেন শেফার্ডের তুলনায় ১১৬ মাইল ও ৫ মিনিট কম।







