চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে গভীর রাতে বস্তিতে আগুন, নিহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, চট্টগ্রাম
A A
চট্টগ্রাম-বস্তিতে আগুন

চট্টগ্রামে বস্তিতে আগুন

চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই এলাকার একটি বস্তিতে আগুন লেগে নারী, পুরুষ, শিশুসহ ৯ জন মারা গেছে। চাক্তাইয়ের ভেড়া মার্কেট বস্তিতে শনিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে পুড়ে গেছে প্রায় আড়াইশ’ ঘর।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট থেকে ১০টি গাড়ি গিয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

Banglabid

তবে আগুন পুরোপুরি নেভাতে ২ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

আগুন নেভার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই পরিবারের ৭ জন সহ ৯ জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে। ঘুমন্ত অবস্থায় পুড়ে একই পরিবারের রহিমা আক্তার, তার মেয়ে নাজমা আক্তার, জাকির হোসেন বাবু, নাসরিন এবং আরেক পরিবারের হাসিনা আক্তার, আয়েশা সোহাগ এবং শিশুসহ এই ৯ জনের মৃত্যু হয়।চট্টগ্রাম-বস্তিতে আগুন

আগুন লাগার সময় ঘুমিয়ে থাকার কারণে এরা আর বেরিয়ে আসতে পারেনি বলে স্থানীয় জনগণ, দমকল কর্মী এবং পুলিশের ধারণা।

Reneta

আগুন লাগার কারণ সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনচট্টগ্রাম-আগুনবস্তিতে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৯তম ‘প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা’য় বিজয়ীদের হাতে পুরস্কার

পরবর্তী

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ 

পরবর্তী

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ 

বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: বৃষ্টি ও শীতে ভোগান্তিতে মুসল্লিরা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT