চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামের কাছে পরাজয়ে আসর শুরু নোয়াখালীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নোয়াখালীর ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের প্রথম ম্যাচে কিছুটা লড়াই দেখেছিল দর্শকরা। তবে দ্বিতীয় ম্যাচ অনেকটাই একপেশে। মির্জা বাইগের দায়িত্বশীল ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় তুলে নিল চট্টগ্রাম রয়্যালস। ব্যাটারদের ব্যর্থতায় লড়াই জমাতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। ৬৫ রানে জিতেছে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ গড়ে তারা। লক্ষ্যে নেমে ১৬.৫ ওভারে ১০৯ রানের বেশি করতে পারেনি নোয়াখালী।

১৭৫ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটি ভাঙে ২৩ রানে। শরিফুলের বলে হাবিবুর রহমান সোহান আউট হন ৭ বলে ১৫ রান করে। ৫ রান করে দলীয় ২৮ রানে ফিরে যান তিনে নামা সাব্বির হোসেন। তাকে আউট করেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদি হাসান।

দ্রুত ২ উইকেট হারানো নোয়াখালীর হাল ধরতে ব্যর্থ হন অধিনায়ক সৈকত আলীও। ৪ রান করে দলীয় ৩৯ রানে তানভীর ইসলামের বলে বোল্ড হলে ৩ উইকেট হারায় নতুন ফ্র‍্যাঞ্চাইজিটি।

১২ বল খেলে ৬ রান করেন জাকের আলী অনিক। পারেননি কোনো বাউন্ডারি মারতে। দলের বোর্ডে ৫৪ রান থাকা অবস্থায় মাহেদি তাকে আউট করেন। ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকেই যায় নোয়াখালী।

ওপেনিংয়ে নামা মাজ সাদাকাত ৩২ রানের জুটি গড়েন হায়দার আলীর সঙ্গে। এই জুটিতে কিছুটা আশা দেখা শুরু করে নোয়াখালীর সমর্থকরা। কিন্তু আবু হায়দার রনি ৩৮ রান করা সাদাকাতকে ফেরালে এক্সপ্রেসের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮৬।

দুটি করে ৪ ও ছক্কায় ২৪ বলে ২৮ রান করা হায়দার আলীকে আউট করেন তানভীর। পরের বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান মাহমুদকে। ১০০ রানে ৭ উইকেট হারানো নোয়াখালীর পরাজয় তখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। স্কোরবোর্ডে আর ৯ রান যোগ হতেই বাকি ৩ উইকেট হারিয়ে পরাজিত হয় ৬৫ রানের বড় ব্যবধানে।

এর আগে ব্যাটে নেমে শুরুটা ভালো করতে পারেনি চট্টগ্রাম। এবারের নিলামে সবচেয়ে বেশি এক কোটি ১০ লাখ টাকায় কেনা মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে আসে ১১ বলে ১১ রান। ২৯ রান তিনি ফিরে গেলে মাহফিজুল ইসলামও টিকে থাকতে পারেননি বেশি সময়। ১২ বলে ১৬ রান করে সাজঘরে পথ ধরেন তিনি।

এরপর নোয়াখালীর জহির খানের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদুল হাসান জয়। ১৭ রান আসে তার ব্যাট থেকে। তবে অধিনায়ক মেহেদীর ১৩ বলের ২৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে দ্রুত কিছু রান তোলে নোয়াখালী। তবে ধীরগতির হলেও ওপেনার মির্জা বেগের ৬৯ বলে ৮০ রানের ইনিংসে ভর করে শেষপর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম।

নোয়াখালী বোলারদের মধ্যে সাব্বির হোসেন ২ উইকেট নেন। হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও মায়াজ সাদাকাত নেন একটি করে উইকেট।

ট্যাগ: চট্টগ্রামনোয়াখালীবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনতার ভিড় ঠেলে অবশেষে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

পরবর্তী

সাংবাদিক ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুমকি জবি উপাচার্যের

পরবর্তী
জবি উপাচার্য সাংবাদিকদের ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়ার হুমকি জবি উপাচার্যের

শাহবাগে রাতভর অবস্থান ও অবরোধের দৃশ্য, জনসমাগম ও পুলিশি উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে রাতভর অবস্থান, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT