চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজার ট্র্যাজেডি: অজ্ঞাত ১১ মরদেহের পরিচয় শনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
চকবাজার ট্র্যাজেডি-ডিএনএ-মরদেহ শনাক্ত

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত অজ্ঞাতদের মধ্য থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অজ্ঞাত ১১টি মরদেহ শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনাক্ত ১১ জনের মৃতদেহের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী।

শনাক্ত নারী দুজন হলেন- নাসরিন জাহান ও ফাতেমা জহুরা। তবে ৯ জন পুরুষের নাম পরিচয় এখনও জানা যায় নি।

Banglabid

বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রুমানা আক্তার প্রথমে বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন। পরে দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান তদন্তকারী সংস্থাটির এডিশনাল ডিআইজি রেজাউল হায়দার।

তিনি বলেন, গত ২০ ফেব্রুয়ারি আগুনের ঘটনায় মোট ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৯ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। সর্বশেষ ৫ মার্চ পর্যন্ত ৪৮ জন দাবিদার আত্মীয়দের কাছ থেকে মোট ৪৮ টি রেফারেন্স ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। প্রথম ধাপে সেগুলোর সঙ্গে ৪৮ জন দাবিদারের ডিএনএ প্রোফাইল মেলানো হলে সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ২৩ জনের সাথে ১১টি মরদেহের নমুনা মিলে যায়। বাকি চারজনের পরিচয় নির্ণয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে পাঁচটি অজ্ঞাত মৃতদেহের হাড় থেকে ডিএনএ পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। এই প্রক্রিয়াটি দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

Reneta

তিনি বলেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে একটি বিশেষজ্ঞ দল ডিএনএ নমুনা (রক্ত, টিস্যু, হার ও বাক্কাল সোয়াব) সংগ্রহ করে কাজ শুরু করে সিআইডির ফরেনসিক বিভাগ। এর জন্য গত ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ দলের সাথে যৌথভাবে ঢামেক মর্গ থেকে মোট ৬৭টি মৃতদেহ থেকে ২৫৬টি ক্রাইম সিন ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি একটি বিচ্ছিন্ন হাতকে পৃথক আলামত হিসেবে গণ্য করে সেটি থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ফলে মোট সংগৃহীত ক্রাইম সিন ডিএনএ নমুনা সংখ্যা ২৫৭তে দাঁড়ায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘আমরা প্রতিবেদনটি সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছি। ওই কর্মকর্তা আদালতের অনুমতি সাপেক্ষে মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করবে।’

শনাক্ত ৯ জন পুরুষের নাম-পরিচয় সম্পর্কে তিনি বলেন, বাকিদের নাম-পরিচয়ও তদন্ত কর্মকর্তা যাচাই বাছাই করে বলতে পারবেন।

শনাক্তকৃত দুই নারী নিখোঁজ দুই বান্ধবী কিনা? জানতে চাইলে রেজাউল হায়দার বলেন: ‘আমরা সেটি বলতে পারব না। তবে দাবিদার পরিবার যে নাম দিয়েছে সেই নাম আমরা প্রকাশ করেছি।’চকবাজার ট্র্যাজেডি-ডিএনএ-মরদেহ শনাক্ত

চকবাজার ট্র্যাজেডিতে নিহত অজ্ঞাত ১৯টি মরদেহের মধ্যে ১৪টির পরিচয় শনাক্তে ১৫ দিন এবং বাকি ৫টির জন্য ৩ সপ্তাহের বেশি সময় লাগতে পারে বলে গত ২৫ ফেব্রুয়ারি জানিয়েছিল সিআইডি।

গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার দিনই আগুনে পুড়ে অন্তত ৬৭ জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও চারজন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭১ জন।

এলাকাবাসী জানায়, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে। কেউ বলছে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ আবার কেউ বলছে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়ায়। ওয়াহিদ ম্যানশনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন। পুড়েছে অন্তত পাঁচটি বাড়ি।

প্রায় ১১ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে সাড়ে ৪ ঘণ্টা পর আগুন কিছু নিয়ন্ত্রণে আনা গেলেও পরে আবার আগুন লাগে। ড্যাম্পিং শুরু করার পর ভবনের পেছন দিকে সেই আগুনের শুরু হয়। তা নিয়ন্ত্রণে আনতে ভোর ছয়টা বেজে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চকবাজারচকবাজার ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT