চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ বিতর্কে জার্মান ফুটবলে তোলপাড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কলঙ্কের দায় নিয়ে পদত্যাগ করেছেন জার্মান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিন্ডেল। তিন বছর তিনি ইউরোপে শক্তিধর ফুটবল সংস্থাটির প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি জার্মান খবরের কাগজে গ্রিন্ডেল সম্পর্কে যা বেরিয়েছে, তারপর নিজেই কলঙ্কের দায় নিয়ে পদত্যাগ করেছেন।

প্রেসিডেন্টকে নিয়ে খবর বেরোতেই তার জায়গায় বিশ্বজয়ী জার্মানি দলের অধিনায়ক ফিলিপ লামের নাম শোনা যাচ্ছে। আরেক বিশ্বজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস গ্রিন্ডেলের পদত্যাগের জোরাল দাবি তুলেছিলেন।

জার্মান মিডিয়ার খবর, গত মৌসুমে প্রেসিডেন্টের অ্যাকাউন্টে ৭৮ হাজার ইউরো ঢুকেছে। ফুটবলের সঙ্গে জড়িতে একটি ম্যানেজমেন্ট সংস্থাকে কাজ পাইয়ে দেয়ার উপহার স্বরূপ।

Banglabid

এখানেই শেষ নয়, একটি দামী হাতঘড়ি তিনি নিয়েছেন ইউক্রেনের ফুটবল প্রেসিডেন্টের কাছ থেকে। যিনি ২০১৭ সালে উয়েফায় থাকাকালীন গ্রিন্ডেলকে ঘড়িটি উপহার দিয়েছিলেন। যা নিয়ে তদন্ত শুরু হওয়ার মুখে।

কলঙ্কের দায় নিয়ে পদত্যাগের ঘটনা জার্মান ফুটবলে এই প্রথম নয়। ২০০৬ বিশ্বকাপে ঘুষ কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট উল্ফগ্যাং নিয়েরবাচে। আর ২০১৬ সালে ফুটবল প্রেসিডেন্ট পদে বসেছিলেন গ্রিন্ডেল।

এছাড়া আয়কর দপ্তরের কোপে পড়ে জেলে যেতে হয়েছিল সাবেক বিশ্বকাপার উলি হোয়েনেসকে। বায়ার্ন মিউনিখে প্রেসিডেন্ট থাকার সময় তিনি কর ফাঁকি দিয়েছিলেন। সে কারণে জেল হয়েছিল।

Reneta

গ্রিন্ডেলের তিন বছরে দায়িত্বে থাকার সময় একাধিক ঘটনা ঘটেছিল। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার জন্য মেসুত ওজিল ও গুন্দোগানকে ভৎর্সনা করা হয়। ওজিল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। চিনের যুব দলকে বুন্দেশলিগায় একেবারে নীচের ডিভিসনে খেলিয়ে ছিলেন কলঙ্কিত প্রেসিডেন্ট। বিভিন্ন ক্লাবের প্রতিবাদে চিনের জুনিয়র দল মাঝপথে দেশে ফিরে গিয়েছিল।

২০১৮ বিশ্বকাপে ব্যর্থতার পর অন্য সদস্যেদের ঘোর আপত্তি সত্ত্বেও জোয়াকিম লোকে কোচের দায়িত্বে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট। তারপরে সদ্য মুলার-হামেলস-বোয়াটেংকে জাতীয় দল থেকে ছেঁটে দেয়ার পেছনেও অনেকে গ্রিন্ডেলের হাত দেখতে পান।

দেশের মধ্যে তাকে নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছিল। কিন্তু কেউই তার বিরুদ্ধে মুখ খুলতে চাইছিলেন না। কিন্তু তাকে নিয়ে আলোচনা সর্বত্র। কেলেঙ্কারির খবর প্রকাশ হতেই সোমবার জার্মানি ফুটবলের মিউজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রিন্ডেলকে দেখা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মান ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়িতেই রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরির সিক্রেট!

পরবর্তী

ভিসির সাথে আলোচনা ফলপ্রসূ, সোমবার পর্যন্ত আল্টিমেটাম

পরবর্তী
ভিসির সাথে আলোচনা

ভিসির সাথে আলোচনা ফলপ্রসূ, সোমবার পর্যন্ত আল্টিমেটাম

বিইউপি-শিক্ষার্থী নিহত-ক্ষতিপূরণ

আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার আদেশ স্থগিতের আবেদন

সর্বশেষ

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন শুরু হয়েছে মন্তব্য

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT