চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষের টাকাসহ দুদকের ফাঁদে অ্যাকাউন্টস সুপারেনটেনডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
অপরাধ, জনপদ, শেরপুর
A A

হাকিম বাবুল: শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসের অ্যাকাউন্টস সুপারেনটেনডেন্ট (সাবঅর্ডিনেট অ্যাকাউন্টস সার্ভিস সুপারিনটেনডেন্ট) মো. ইউনুছ মিয়াকে (৪২) ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন) কর্মকর্তারা।

সোমবার বিকাল তিনটার দিকে কালেক্টরেট ভবনের নিচতলায় অ্যাকাউন্টস অফিসের নিজ কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ আতিকুল আলম অন্যান্য সহযোগীদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার মোঃ ইউনুছ মিয়া নেত্রকোনা জেলা সদরের দরুন বালিগ্রামের বাসিন্দা। তিনি প্রায় আড়াই মাস আগে ঢাকার সিজিএ অফিস থেকে শেরপুর জেলা হিসাবরক্ষণ অফিসে বদলি হয়ে আসেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান: শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক মো. আব্দুল হানিফ মিয়ার ১৬ লাখ ৭৯ হাজার টাকার একটি অ্যারিয়ার বিল (বকেয়া পাওনা) উত্তোলনের জন্য অ্যাকাউন্টস সুপারেনটেনডেন্ট ইউনুছ মিয়া শতকরা ৩০ ভাগ ঘুষ দাবি করেন। এ নিয়ে অনেক দর কষাকষির একপর্যায়ে ওই অফিস সহায়কের অভিযোগের প্রেক্ষিতে সোমবার জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে ফাঁদ পাতা হয়। ঘুষের প্রথম কিস্তির ৫০ হাজার টাকা নেওয়ার সময় অ্যাকাউন্টস সুপারিনটেনডেন্ট ইউনুছ মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ: গ্রেপ্তারশেরপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা সিটি নির্বাচন: কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

পরবর্তী

সরকার ক্ষমতা না ছাড়লে বৃহত্তর আন্দোলন: জাতীয় ঐক্যফ্রন্ট

পরবর্তী

সরকার ক্ষমতা না ছাড়লে বৃহত্তর আন্দোলন: জাতীয় ঐক্যফ্রন্ট

খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ জানুয়ারি

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT