চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে জয়ে ফিরল বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়রা গোল উদযাপন করছে, ঘরের মাঠে জয়ের আনন্দে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা সাত ম্যাচের জয়ের ধারায় ছেদ টেনেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় তাদের বিপক্ষে অষ্টম রাউন্ডে ড্র করে দুই পয়েন্ট খোয়ানো বার্সেলোনা আবারও জয়ের ধারায় ফিরেছে। জেরার্ড দেলেফেউ ও আন্দ্রেস ইনিয়েস্তার গোলে মালাগাকে ২-০তে হারিয়েছে কাতালান দলটি।

সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল বার্সা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট হল দলটির। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।

শনিবার রাতে ন্যু ক্যাম্পের আবহাওয়ায় ধাতস্থ হওয়ার আগেই জেরার্ড দেলেফেউয়ের গোলে পিছিয়ে পড়ে মালাগা। বামপ্রান্তের সাইড লাইন থেকে লুকাস দিনিয়ের ক্রসে ম্যাচের ২ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দেন দেলেফেউ। যদিও গোলটি নিয়ে রয়েছে বিতর্ক। টিভি রিপ্লেতে দেখা গেছে, গোল সাইড লাইনের বাইরে থেকে দেলেফেউকে পাস দিয়েছিলেন দিনিয়ে।

Banglabid

প্রথমার্ধে বেশ কিছু ভাল সুযোগ পেলেও পরে সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মেসিরা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে বামপ্রান্ত দিয়ে মেসির গোলমুখি একটি শটে কোনমতে গ্লাভস ছুঁয়ে ফিরিয়েছেন মালাগা গোলরক্ষক।

নিজে গোল না পেলেও বার্সার দ্বিতীয় গোলে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন মেসি। ৫৬ মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের একটি দুর্দান্ত পাসে বল পেয়ে মালাগা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে দেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

এই ম্যাচেও নিজেকে হারিয়ে খুঁজেছেন লুইস সুয়ারেজ। ৭৪ মিনিটে সার্জিও রবের্তোর পাস থেকে বল নিয়ে গোলরক্ষককে একা পেয়েও বাইরে পাঠিয়েছেন উরুগুয়ে ফরোয়ার্ড।

Reneta

দুই গোলে পিছিয়ে থেকে শেষদিকে বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করেছে মালাগা। ৭৫ মিনিটে হার্নান্দেজের মাথা ছোঁয়া বল অল্পের জন্য জায়গা পায়নি জালে।

ম্যাচের শেষদিকে অফসাইড বিড়ম্বনায় গোলবঞ্চিত থেকে গেছেন মেসি। ৮৯ মিনিটে তার একটি গোল বাতিল করে দেন রেফারি।

অতিরিক্ত মিনিটে মালাগাকে খালি হাতে ফিরিয়েছেন টের স্টেগেনও। বামপ্রান্ত দিয়ে কাস্ত্রোর জোরাল শট বার্সা গোলরক্ষক আটকে দিলে নিশ্চিত হয় কাতালান দলটির আরেকটি সহজ জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালা লিগা ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেকর্ডময় আগুয়েরোয় জয় ম্যানসিটির, উল্টো রথে ম্যানইউ

পরবর্তী

দুই দিনের সফরে ঢাকার পথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

পরবর্তী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ছবি, বাংলাদেশ সফর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের সফরে ঢাকার পথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

সবুজ পাহাড় ও ধানক্ষেতের সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের নতুন ক্যাম্প গড়ার সঙ্গেই ন্যাড়া হচ্ছে সবুজ পাহাড়

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT