চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘন কুয়াশায় দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৩৫ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ঘন কুয়াশায় শনিবার ভোরে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছে।

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাকের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

অন্য ঘটনায় চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে জয়রামপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আখেরুজ্জামান সাংবাদিকদের জানান, একটি ঘটনায় শনিবার ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তিনটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে পর্যায়ক্রমে সংঘর্ষ হয়। একই সময়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি ট্রাকের মধ্যেও সংঘর্ষ হয়।

তিনি বলেন, ‘আরেকটি ঘটনায় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাস গরু ভর্তি একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। গুরুতর আহত একজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর।’

এসব ঘটনায় আহতদের টাঙ্গাইল ও সিরাজগঞ্জ, ও চুয়াডাঙ্গার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে নিজের বিয়ের কথা জানালেন শখ

পরবর্তী

প্রকৃতির বন্দনায় শুরু ‘ফ্রেশ-চ্যানেল অাই’ প্রকৃতি মেলা

পরবর্তী

প্রকৃতির বন্দনায় শুরু ‘ফ্রেশ-চ্যানেল অাই’ প্রকৃতি মেলা

‘বিয়ে আমার পছন্দ’

সর্বশেষ

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT