চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোবাল সুপার লিগের জন্য মাঠে নামছে রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রংপুর ক্রিকেট দল গ্লোবাল সুপার লিগের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই মাঠে নামার সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স। গায়ানাতে আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। যেখানে অংশ নেবে ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি।

স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। প্রায় ১২ কোটি টাকা প্রাইজমানির এ টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ডিসেম্বর।
 
টুর্নামেন্টে অংশ নিতে নিজেদের দল গুছিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। এবার প্রস্তুতি শুরু করছে দলটি। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবে নুরুল হাসান সোহানের দল।
বিপিএলের সর্বশেষ ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী, কামরুল ইসলাম রাব্বি আছেন স্কোয়াডে।
এছাড়া ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদ হোসেন, খুলনা টাইগার্সের আফিফ হোসেন, সিলেট স্ট্রাইকার্সের আরাফাত সানিকে গ্লোবাল সুপার লিগের জন্য নিজেদের দলে নিয়েছে রংপুর।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাঁচ জনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সঙ্গে যুক্তরাজ্যের টপঅর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল এবং যুক্তরাষ্ট্রের ব্যাটার স্টিভেন টেইলর ও অলরাউন্ডার হারমিত সিং খেলবেন রংপুরের হয়ে।
বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় টুর্নামেন্টটিতে খেলার কথা ছিল ফরচুন বরিশালের। কিন্তু তারা আসরে অংশ নিতে অনীহা জানানোয় সুযোগটি পেয়েছে রংপুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লোবাল সুপার লিগটি-টুয়েন্টিরংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈশ্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান প্রধান উপদেষ্টার

পরবর্তী

১-০ গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১-০ গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

আইন কর্মকর্তাদের বৈঠকে অ্যাটর্নি জেনারেল ও অন্যান্য সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT