চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লাভসে ‘বলিদান ব্যাজ’ বিতর্কে ধোনি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সেনাবাহিনীর প্রতি মহেন্দ্র সিং ধোনির ভালোবাসা বেশ পুরনো। খেলার মাঠেও সেই ভালোবাসা দেখাতে গিয়ে বিপাকে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উইকেটকিপিং গ্লাভসে সেনাবাহিনীর রেজিমেন্টের প্রতীক ব্যবহার করতে দেখা যায় ধোনিকে। যেটি নিয়ে আপত্তি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ধোনির গ্লাভসের সেই প্রতীক খুলে ফেলার জন্য অনুরোধ জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বুধবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ৬ উইকেটে হারায় ভারত। যুজবেন্দ্র চাহালের করা ইনিংসের ৪০তম ওভারে আন্দিলে ফেলুকোয়ওকে রানআউট করেন ধোনি। তখনই গ্লাভসে সংযুক্ত প্রতীকটি নজরে আসে।

ধোনির ব্যবহৃত প্রতীকটি ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের প্যারাসুট রেজিমেন্টের। এটির নাম ‘বলিদান ব্যাজ’। প্যারামিলিটারি কমান্ডোরা এই ব্যাজ ব্যবহার করতে পারেন।

গ্লাভসে এই ধরনের প্রতীক রাখা আইসিসির পোশাক ও ক্রীড়া অনুসঙ্গ সম্পর্কিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যে কারণে এটি খুলে ফেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দিয়েছে আইসিসি। বিতর্ক এড়াতে ধোনি কী করেন সেটিই এখন দেখার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিধোনিবিতর্কবিশ্বকাপ-২০১৯ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT