চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্র্যাজুয়েটদের হাসিমুখের সন্ধানে ঢাবি ফটোগ্রাফিক সোসাইটি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১০:১৩ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

রাত পোহালেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাক বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন। ৬ অক্টোবর, শনিবার! দিনটির জন্য প্রতীক্ষায় হাজার হাজার গ্র্যাজুয়েট। চার-পাঁচটি বছর প্রাণের ক্যাম্পাসে কাটিয়ে প্রত্যেক গ্র্যাজুয়েটেরই লক্ষ্য থাকে সমাবর্তনে অংশ গ্রহণের এবং গ্র্যাজুয়েট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভের।

কাঙ্ক্ষিত দিনটির প্রতিক্ষা শেষ হচ্ছে আগামীকাল। ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনের পূর্ণতা দিতে সমাবর্তনের সাজে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

পুরো ক্যাম্পাসে বিচরণ করছে গর্বিত গ্র্যাজুয়েটরা। নানা ঢঙে, রঙে, সাজে ভরপুর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। গোটা ক্যাম্পাস ছেয়ে গেছে কালো গাউন, টুপি পরিহিত অজস্র হাসিমুখে। আর সেইসব হাসিমুখের উল্লাস ও শিক্ষাজীবন সম্পন্নের স্মৃতিময় মুহূর্তগুলোকে ক্যামেরায় ফ্রেমবন্দি করার সুযোগ নিশ্চয় কেউই হাতছাড়া করতে চায় না।

গর্বিত গ্র্যাজুয়েটদের জীবনের এই মুহূর্তটি ধারণ করে রাখতে প্রস্তুত আছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহশিক্ষামূলক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সদস্যরা।

দায়বদ্ধতা ও দায়িত্বের জন্য বিশ্ববিদ্যালয়ের এই স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা সমাবর্তনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছড়িয়ে রয়েছে সমাবর্তনের দু’দিন আগে থেকেই। সমারর্তনের দিন পুরো ক্যাম্পাস জুড়েই থাকছে সংগঠনটির কর্মযজ্ঞ। থাকছে প্রতিটি হাসিমুখের জন্য। হাস্যোজ্জ্বল ‍মুহুর্তটিকে বাঁচিয়ে রাখার জন্য।

ইতোমধ্যে ডিইউপিএস থেকে টিএসসিতে তৈরি করা হয়েছে বিশাল জমকালো প্যান্ডেল। এই প্যান্ডেলেই একদিন আগ থেকে শুরু হয় ফটোসেশন। ৬ অক্টোবর গাউন-টুপির বর্ণিল সাজপোশাকে ছবি তুলতে আসবে ক্যাম্পাসে সমাবর্তন নিতে আসা তরুণ-তরুণীরা। তাদের বরণ করে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছে সংগঠনের আলোকচিত্রপ্রেমী সদস্যরা।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে  কথা হয় ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মিমু দাশের সাথে। তিনি জানান, এর আগেও ৫টি সমাবর্তনের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের ছবি তোলার অভিজ্ঞতা রয়েছে ডিইউপিএসের। তারই ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১ তম সমাবর্তন অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছবি তোলার দায়িত্বে থাকবে ডিইউপিএস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মূল অনুষ্ঠান এবং টিএসসি ছাড়াও ক্যাম্পাসের নানা ঐতিহাসিক ভাস্কর্যের সামনে থাকবে ডিইউপিএসের আলোকচিত্রীরা।

বর্তমান খ্যাতিমান আলোকচিত্রীরা কিংবা আলোকচিত্র চর্চার এলাকা ও ক্যাম্পাসভিত্তিক সংগঠনগুলোর মধ্যে জনপ্রিয় সংগঠন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আলোকচিত্র চর্চার সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি ( ডিইউপিএস)। আলোকচিত্র চর্চা ও বিকাশের লক্ষ্যে দীর্ঘ ১৮ বছর ধরে নিরন্তর কাজ করে চলেছে সংগঠনটি।

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়সমাবর্তন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোবেল শান্তি পুরস্কার স্মরণ করিয়ে দিল আমাদের বীরাঙ্গনাদের

পরবর্তী

রাজশাহীর ৬ আসনেই বিজয় ধরে রাখতে চায় আওয়ামী লীগ

পরবর্তী

রাজশাহীর ৬ আসনেই বিজয় ধরে রাখতে চায় আওয়ামী লীগ

রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা চুক্তি সই

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT