চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেনেড মামলায় চক্রান্ত করে বিএনপি নেতাদের জড়ানো হয়েছে: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

একুশে আগস্ট গ্রেনেড মামলায় তারেক রহমানসহ বিএনপির নেতাদের চক্রান্ত করে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই মামলায় সঠিক তদন্ত হলে সত্য বেরিয়ে আসতো দাবি করে তিনি বলেন: রাজনৈতিকভাবে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তারেক রহমানসহ বিএনপি নেতাদের জড়ানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র ‘সাগর-রুনি মিলনায়তনে’ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও শহীদ জিহাদের ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে ‘শহীদ জিহাদ স্মৃতি পরিষদ’।

মির্জা ফখরুল বলেন: ওই দুর্ঘটনার পর (একুশে আগস্ট গ্রেনেড হামলা) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সেখানে যেতে চেয়েছিলেন। বিরোধী দলীয় নেতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেদিন যেতে দেয়া হয়নি। এই ঘটনার পরপরই আমাদের তৎকালীন সরকার সুষ্ঠু তদন্ত করার জন্য সব রকম ব্যবস্থা করেছিলো। বিএনপি সরকারই মুফতি হান্নানকে গ্রেপ্তার করেছিলো।

‘এফবিআই এবং ইন্টারপোলকে নিয়ে আসা হয়েছিলো তদন্ত করার জন্য। তিনবার চার্জশীট দেয়া হয়েছিলো। আজকের প্রধানমন্ত্রী তখন কিন্তু বিএনপি তারেক রহমান ও আবদুস সালাম পিন্টুকে জড়িয়ে কথা বলেননি। এক এগারোতে তিনি যখন সাব জেলে ছিলেন তখন মামলা আইও তাকে যখন জিজ্ঞেসা করতে যান তিনি বিএনপি ও তারেক রহমনাকে দোষারোপ করেননি। তিনি দোষারোপ করেছিলেন সেনাবাহিনীকে’, বলেন ফখরুল।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একুশে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন: এক-এগারোর সরকারের সময়ে চার্জশীট দেয়া হয়েছিলো। সেখানে তারেক রহমানের নাম ছিলো না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই গোটা পরিস্থিতি বদলে গেলো। ৬১ জন সাক্ষী হওয়ার পর আইও পরিবর্তন করে নতুন করে তদন্ত করে আইও দেয়া হলো অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তাকে। যিনি চাকরি হারিয়েছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগের নমিনেশনও চেয়েছিলেন। তিনি এত বছর পরে মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ডে নিয়ে অমুনাষিক নির্যাতন করে তার কাছ থেকে জবাবনবন্দি নিয়েছেন।

ওই ঘটনায় প্রকৃত আসামীকে না ধরে আওয়ামী লীগ বিএনপির ওপর দোষ চাপাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

“এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ছিলো। তা না করে তারা রাজনৈতিকভাবে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারেক রহমানসহ বিএনপি নেতাকের জড়ালো। এখন তারই সূত্র ধরে একই রেকর্ড বাজাচ্ছে যে, এর সঙ্গে বিএনপি নেতারা জড়িত। প্রতিটি ঘটনায় তারা একই কাজ করেছেন। প্রকৃত আসামী না ধরে সুষ্ঠু তদন্ত না করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।”

তিনি বলেন: হলফ করে বলতে পারি, তারেক রহমান, আবদুস সালাম পিন্টুসহ বিএনপির কোনো নেতাই এর সঙ্গে জড়িত ছিলো না। কারণ যেকোনো হত্যাকাণ্ডের একটি মোটিভ থাকে। সেই ঘটনায় বেনিফিসিয়ারি কে হয়েছে? আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগ এটিকে ইস্যু করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে ধ্বংস করছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ফখরুল বলেন: দীর্ঘদিন বলেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। তারা শোনেনি, এখন কী হয়েছে! আজকে তিনি এতো অসুস্থ হয়ে পড়েছেন যে, তিনি পঙ্গু হয়ে যেতে পারেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসু’র প্রাক্তন ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের সঞ্চালনায় স্মরণ সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

ট্যাগ: ২১ আগস্টআওয়ামী লীগগ্রেনেড হামলাবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অসুস্থ ঋষি কাপুরকে দেখতে গেলেন প্রিয়াঙ্কা-সোনালী

পরবর্তী

সুস্থ জেমি ডে’র ভাবনায় শুধুই সেমিফাইনাল

পরবর্তী
ভক্তদের সেলফি আবদার মেটাচ্ছেন বাংলাদেশ কোচ

সুস্থ জেমি ডে’র ভাবনায় শুধুই সেমিফাইনাল

সাকিবের আঙুলে অস্ত্রোপচার নাও লাগতে পারে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT