চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রিজম্যানের জোড়া গোলে জার্মানির দুঃস্বপ্ন অব্যাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আত্মসমর্পণ জোয়াকিম লো’র শিষ্যদের। উয়েফা নেশনস লিগে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। গোল দু’টি করেন অ্যান্থনিও গ্রিজম্যান। জার্মানির গোলস্কোরার টনি ক্রুজ।

মঙ্গলবার রাতে প্যারিসে জার্মানির স্বপ্নভঙ্গ হয়। বছরটা মোটেই ভালো যাচ্ছে না জোয়াকিম লো’র দলের। রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেয়া জার্মানির দুঃস্বপ্ন অব্যাহতই থাকল। আগের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ০-৩ গোল হজম করার পর বিশ্বচ্যাম্পিয়নদের কাছেও হার সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

এ নিয়ে টানা ছয় ম্যাচে হারল জার্মানি। এক ক্যালেন্ডার বছরে নিজেদের সর্বাধিক। আর ২০০০ সালের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম টানা হার। অপরদিকে, নেশনস কাপে এখন পর্যন্ত অপরাজিত ফ্রান্স। তিন ম্যাচে ফরাসিদের পয়েন্ট ৭। আইসল্যান্ডের সঙ্গে শুধু ড্র করেছে গ্রিজম্যান-এমবাপেরা। তাছাড়া বিশ্বকাপ মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত দিদিয়ের দেশমের দল।

Banglabid

ফ্রান্স গত সপ্তাহে হোঁচট খেলেছিল। ফ্রেন্ডলি ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু এদিন জার্মানির বিরুদ্ধে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে গ্রিজম্যানদের। বিশ্বকাপ ফাইনালের দলে এদিন একটি পরিবর্তন করে ফ্রান্স। আহত স্যামুয়েল উমতিতির পরিবর্তে দলে জায়গা পান কিমপেমবে।

অন্যদিকে আগের ম্যাচে ডাচদের বিরুদ্ধে ০-৩ হারের পর এদিন দলে পাঁচটি পরিবর্তন করেছিলেন জার্মান কোচ। কিন্তু তাতেও হার এড়াতেও পারল না জার্মানি। ১৪ মিনিটে জার্মানির হয়ে প্রথম গোলটি করেন ক্রুজ। রিয়াল মিডফিল্ডারের গোলে ৬২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জার্মানরা। কিন্তু গ্রিজম্যানের পরপর দুই গোল সব শেষ করে দেয়।

৬২ মিনিটে মাতুইদির ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করার পর ৮০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন গ্রিজম্যান। ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সন্ত্রাসী হামলার পর থেকে স্ট্যাডে দে ফ্রান্সে এদিনই ছিল প্রথম ম্যাচ।

Reneta

ফ্রান্সের জয়ের দিনে ঘরের মাঠেই আটকে গেছে বেলজিয়াম। আগের ম্যাচে জার্মানিকে বিধ্বস্ত করা নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ম্যাচের পাঁচ মিনিটে মার্টিনেজের গোলে লিড নিয়েছিল বেলজিয়ামই। কিন্তু ২৭ মিনিটে ডাচদের সমতায় ফেরান আনারট গ্রোনিভেল্ড। বাকি সময়ে আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

উয়েফা নেশনস লিগে রাতের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে ইউক্রেন, আয়ারল্যান্ডকে একই ব্যবধানে গ্যারেথ বেলে ওয়েলস, একই ব্যবধানে বুলগেরিয়াকে হারিয়েছে নরওয়ে। অ্যান্ডোরার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে কাজাখস্থান। একই ব্যবধানে মেসিডোনিয়াকে হারায় আর্মেনিয়া। লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জর্জিয়া। লিচেনস্টেইনকে ২-১ গোলে হারিয়েছে জিব্রালটার। এছাড়া স্লোভেনিয়া-সাইপ্রাস ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা নেশনস লিগজার্মানিফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে ‘দ্বিতীয় জঙ্গি আস্তানা’য় অভিযানের অপেক্ষা

পরবর্তী

সুনামগঞ্জের হাওরে নিষিদ্ধ ‘কোনা জাল’ দিয়ে অবাধে মাছ শিকার

পরবর্তী

সুনামগঞ্জের হাওরে নিষিদ্ধ ‘কোনা জাল’ দিয়ে অবাধে মাছ শিকার

অনুরূপ আইচ

'কলকাতায় একাধিক ছবির গান লিখছি'

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT