চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকদের খোঁজ নিতে ব্যাংকে অবস্থান করে ডাকাতরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
অপরাধ
A A

টাকা উত্তোলনের সময় যখন গ্রাহকরা ব্যাংকে যায় তখন তাদের সম্পর্কে ধারণা পেতে ওই ব্যাংকেই ওঁত পেতে থাকত ডাকাতদের একটি গ্রুপ, এমনটাই জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে ১৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ বারেক মিয়া, মোঃ গফ্ফার আহমেদ, মোঃ মনির হোসেন, রাসেল বর্ষ ওরফে বর্ষা, মোঃ আল আমিন ওরফে দিপু, মোঃ মোর্শেদ ওরফে মিন্টু, মোঃ সবুজ হোসেন শ্যামল, ওরনি আলম ওরফে ওরনী, মোঃ রিয়াজ, মোঃ মেহেদি হাসান ওরফে মেহেদি, ড্রাইভার মোঃ নাজমুল হাসান ওরফে এরশাদ ও মোঃ আরমান হোসেন।

এ সময় তাদের হেফাজত হতে দু’টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন, একটি কাঠের লাঠি, একটি প্লাস্টিকের তৈরী কালো রংয়ের ওয়াকিটকি, দু’টি হ্যান্ডকাপ, দু’টি স্টেনলেস স্টীলের ধারালো চাকু, একটি চওড়া স্কচটেপ, একটি গামছা, একটি ডিবি জ্যাকেট এবং একটি সিলভার কালারের নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে কেউ ব্যাংকে অবস্থান করে টাকা উত্তোলনকারী গ্রাহকদের সম্পর্কে ব্যাংকের বাইরে অবস্থানকারী দলের কাছে তথ্য দেয়। ব্যাংকের বাইরে থাকা দল গ্রাহকদের অনুসরণ করে এবং গাড়িতে থাকা দলকে সুবিধা মত জায়গায় থাকতে বলে।

গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় পাশের গাড়ীতে থাকা ডাকাত দল সুবিধা মত জায়গায় তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোর করে গাড়িতে তুলে নেয়। অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে চোখ বেঁধে ফেলে। মুখে স্কচটেপ পেঁচিয়ে গাড়ি নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ভিকটিমের নিকট থাকা সমস্ত টাকা ও অন্যান্য মালামাল নিয়ে সুবিধামত জায়গায় নামিয়ে দেয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, গত ০৬ জুলাই ধোলাইপাড় এলাকায় ব্রাক ব্যাংক শাখা হতে ৪ লাখ ৮১ হাজার টাকা উত্তোলন করে মনির হোসেন এবং মোঃ মহিউদ্দিন রিক্সাযোগে যাওয়ার সময় সায়েদাবাদের ন্যাব ইনকর্পোরেশন নামক দোকানের সামনে থেকে তাদের তুলে নিয়ে চোখ বেঁধে মারধর করে তাদের সঙ্গে থাকা মোট ৫ লাখ ৩৬ হাজার টাকা এবং একটি স্যামসাং মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে তাকে সাইনবোর্ড গিরিধারায় গাড়ি থামিয়ে নামিয়ে দেয়।

গ্রেফতার আসামী ডাকাত মোঃ বারেক মিয়ার স্বীকরোক্তির ভিত্তিতি তার স্ত্রী-সাম্মী আক্তারের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

ট্যাগ: ডাকাত গ্রেফতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিসচিব ও লালমনিরহাটের ডিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

পরবর্তী

দুর্নীতির অভিযোগে স্পেন ফুটবল সংস্থার প্রধান গ্রেপ্তার

পরবর্তী
স্পেন

দুর্নীতির অভিযোগে স্পেন ফুটবল সংস্থার প্রধান গ্রেপ্তার

উল্টোপথে যাত্রার বিরুদ্ধে ফেসবুকে আন্দোলন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT